অশোকনগর স্টেশনে উওেজনা, লাঠিচার্জ করে অবরোধ তুলল জিআরপি
Train blockade at Ashoknagar station, extreme harassment on Bangaon-Sealdah branch

Truth Of Bengal: শুক্রবার সকালে অশোকনগর রোড স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদে অবরোধ ট্রেন অবরোধ করল উত্তেজিত জনতা। ব্যাপকভাবে ব্যাহত হয়েছেবনগাঁ-শিয়ালদহ লাইনের লোকাল ট্রেন পরিষেবা। আপ এবং ডাউন লাইনে একাধিক ট্রেন পরপর দাঁড়িয়ে পড়েছে, ফলে ব্যস্ত সময়ে বহু যাত্রী বিপদে পড়েন। অবশেষে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় জিআরপি। একাধিক রেল যাত্রীকে আটক করে রেল পুলিশ।
অবরোধকারীদের দাবি, বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল অধিকাংশ দিন মাঝেরহাট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করে না। প্রায়ই ট্রেন বারাসত বা কলকাতা স্টেশনে থেমে যায়, যা যাত্রীদের অসুবিধা সৃষ্টি করে। এই সমস্যার সমাধানে অবরোধকারীরা শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে প্রতিবাদ শুরু করেন।
অশোকনগর স্টেশনে ডাউন মাঝেরহাট লোকাল ট্রেন ঢুকতেই অবরোধ শুরু হওয়ায় বনগাঁ-শিয়ালদহ লাইনের ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। নিত্যযাত্রীরা ট্রেনে উঠতে না পারার কারণে কর্মস্থলে পৌঁছাতে অসুবিধা ভোগ করছেন।
অবরোধের ফলে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং খোলা যায়নি, যার ফলে যশোর রোডে ভারী যানজট সৃষ্টি হয়েছে। একের পর এক গাড়ি লম্বা সারিতে দাঁড়িয়ে রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতেও সমস্যা তৈরি করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেস্থানীয় প্রশাসন।






