রাজ্যের খবর

মহানন্দা ব্যারেজে পা ধুতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক

A young man drowned in Mahananda barrage to wash his feet

The  Truth Of Bengal,শিলিগুড়ি:  মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে পা ধুতে নেমে জলে তলিয়ে গেলো এক যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। তলিয়ে যাওয়া যুবকের নাম সুরাজ রায়(২১)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

সে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের রাঙাপানি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে শুক্রবার রাতে রাঙাপানি দুই ভাই বাইকে করে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে ঘুরতে আসেন। সেই সময় তাদের মধ্যে সুরোজ রায়ের পায়ে কাঁদা জাতীয় কিছু জিনিস লাগায় সেই ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের পা ধতে জলে নামে। এই সময় পা পিছলে জলে তলিয়ে যায়। এই দেখে ওই যুবকের ভাই স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন। এবং স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনা ছিল ছুড়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ। তবে রাতভর খোঁজাখুঁজি করলেও তলিয়ে যাওয়া যুবকের খোঁজ পাওয়া যায়নি। এবং এদিন সকালে ফাঁসিদেওয়া থানার পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দলকে। এদিন সকাল থেকেই ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। এখনো পর্যন্ত তলিয়ে যাওয়া ওই যুবকের খোঁজ মেলেনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Related Articles