রাজ্যের খবর

Vegetable Prices Drop: স্বস্তি ফিরল সবজির দামে, গণেশ পুজোর পরই অর্ধেক হল বাজারদর

শনিবার বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দামই অনেকটা কমে গিয়েছে।

পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় সবজি বাজারে দাম হঠাৎ অর্ধেক নেমে আসায় খুশির হাওয়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে। গত সপ্তাহেই বাজারে সবজির দাম আকাশছোঁয়া ছিল—প্রতিটি সবজি ৮০ থেকে ১০০ টাকার দরে বিক্রি হচ্ছিল। গণেশ পূজা মিটতেই সেই দাম অর্ধেক হয়ে যাওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা (Vegetable Prices Drop)।

আরও পড়ুনঃ Father Murder: আবার খুন নদীয়ায়, এবার ছেলের হাতে খুন হতে হলে বাবাকে! পলাতক অভিযুক্ত ছেলে

শনিবার বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দামই অনেকটা কমে গিয়েছে। যেমন- পটল ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, ক্যাপসিকাম ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যেও কিছুটা স্বস্তি মিলেছে। যেমন পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ১২৫ টাকা, আদা ১০০ টাকা, রসুন ১০০ টাকা কেজি। যদিও এখনও এগুলি অনেকটাই চড়া, তবে সবজির তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে (Vegetable Prices Drop)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

স্থানীয় ক্রেতাদের দাবি, টানা দু’মাসের বৃষ্টিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগাতার বাড়ছিল। ফলে সংসার চালাতে কার্যত হিমশিম খেতে হচ্ছিল সাধারণ মানুষকে। তবে এখন সবজির দাম অন্তত অর্ধেক নামায় তাদের অনেকটাই স্বস্তি মিলছে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, বাজারে যোগান স্বাভাবিক হওয়ায় দাম কমতে শুরু করেছে। একজন ক্রেতা বলেন, “যদি এভাবেই সবজির দাম নিয়ন্ত্রণে থাকে, তাহলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দামের চাপ কিছুটা হলেও সামলানো যাবে।” সব মিলিয়ে, দামদরের এই পরিবর্তন সাধারণ মানুষের মুখে হাসি ফিরিয়েছে (Vegetable Prices Drop)।

Related Articles