আন্তর্জাতিক

১৬ প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি সিঙ্গাপুরে

Eating 16 species of insects is allowed in Singapore

The Truth of Bengal: দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে ১৬ প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের খাদ্য সংস্থা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর এতে খুশি রেস্তরাঁর মালিক সহ আরও অনেকে। সিঙ্গাপুরে মাংসের পরিবর্তে খাওয়া যাবে ১৬ প্রজাতির কীটপতঙ্গ। শুনে অবাক হচ্ছেন? এটাই সত্যি। এই কথা জানিয়েছে সিঙ্গাপুরের খাদ্য সংস্থা। বহু বছর ধরেই কীটপতঙ্গ খাওয়া নিয়ে চলছিল আলোচনা। অবশেষে সেই আলোচনায় পড়ল শিলমোহর।

এই ১৬ প্রজাতির কীটপতঙ্গের তালিকায় রয়েছে ফড়িং, গঙ্গাফড়িং, ঝিঁঝিঁ পোকা, পঙ্গপাল, রেশমপোকা ও আরও অন্যান্য কীটপতঙ্গ। সিঙ্গাপুরের খাদ্য সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পর খুশি রেস্তরাঁর মালিকরাও। জানা গেছে ইতিমধ্যেই খাদ্য সরবরাহকারী সংস্থা গুলি থাইল্যান্ড, ভিয়েতনাম ও চিন থেকে এই কীটপতঙ্গ আনার চেষ্টা শুরু করেছে। এই সমস্ত কীটপতঙ্গের মধ্যে রয়েছে ভরপুর প্রোটিন। যে কারণে মাংসের পরিবর্তে এই কীটপতঙ্গ খেলেও শরীরে প্রোটিনের কোন ঘাটতি হবেনা। সিঙ্গাপুর খাদ্য সংস্থা এসএফএ খুব শীঘ্রই খাদ্যের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

প্রসঙ্গত ২০২২ সালে সিঙ্গাপুরের খাদ্য সংস্থা আলোচনা করেছিল এই ১৬ প্রজাতির কীটপতঙ্গকে রান্না করে খাওয়ার ব্যাপারে। সেই আলোচনার মেয়াদ গড়িয়েছে অনেক। অবশেষে খাদ্য সংস্থা এসএফ এ এই সিদ্ধান্তে পৌঁছেছে। এই সিদ্ধান্তে খুশি রেস্তরাঁর মালিক সহ সিঙ্গাপুরের সাধারণ জনগণ।

Related Articles