অসাধু ব্যক্তি ও চিটফান্ড এর প্রতারণা থেকে মানুষকে বাঁচাতে অভিনব উপায়ে প্রচার রাজ্য অর্থ দফতরের
State Finance Department is promoting novel ways to save people from scams by unscrupulous persons and chit funds

The Truth Of Bengal,হুগলি,রাকেশ চক্রবর্তী: রথের মেলা কে সামনে রেখে সুসজ্জিত ট্যাবলো নিয়ে মাহেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান গেয়ে সচেতনতা বার্তা প্রদান করছেন রাজ্য সরকারের অর্থ বিভাগের আধিকারিকরা। মূলত মানুষের স্বল্প সঞ্চয়কে কোন অসাধু ব্যক্তির পাল্লায় পড়ে চিটফান্ডের মতন জায়গায় বিনিয়োগ করে যাতে সর্বস্বান্ত মানুষ হয়ে না পড়ে তার আগেই মানুষদেরকে সচেতন করতে এই অভিনব উদ্যোগ রাজ্য অর্থ দফতরের। সুসজ্জিত ট্যাবলো নিয়ে তাতে লোকসংগীত এর আদলে গান তৈরি করে গান গেয়ে মানুষজনদের সচেতনতার কাজ চলছে।
মানুষজন তার নিজের জীবনের স্বল্প সঞ্চয়ের জন্য বিভিন্ন পথ অবলম্বন করেন। তবে কিছু ক্ষেত্রে অসাধু ব্যক্তিদের মিষ্টি কথা ছলে বলে তারা বিভিন্ন বেসরকারি কোম্পানিতে বিনিয়োগ করতে শুরু করেন। পরে জানা যায় তার চিট ফান্ডের মতন ঘটনার স্বীকার হয়েছেন আমজনতা। এর থেকে বাঁচার একটিমাত্র উপায় রাজ্য বা কেন্দ্র সরকারের আওতায় যে সমস্ত পোস্ট অফিস ব্যাংক রয়েছে সেখানে স্বল্প সঞ্চয় করে টাকা জমানো। তাতে আর যাই হোক কোনদিনও তারা প্রতারিত হবেন না। এই বারটাই মানুষকে দেওয়ার জন্য গানের মাধ্যমে ঢোল একতারা বাজিয়ে মানুষজনের কাছে সচেতনতা বার্তা পৌঁছাছেন।
এ বিষয়ে সেখানকার এক আধিকারিক তিনি জানান, সঞ্চয় করার জন্য মানুষজন পোস্ট অফিসের ব্যবহার করুক সেখানে রেকারিং করে রাখুক। তাতে আর যাই হোক চিটফান্ডের চক্করে পড়ে সমস্ত টাকা শূন্য হয়ে যাওয়ার ভয় থাকে না। বরঞ্চ পোস্ট অফিসে টাকা রাখলে তার থেকে ভালো পরিমাণের সুদও পাওয়া যায়। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে যেখানে স্বল্প সঞ্চয়ের মধ্যে দিয়ে মানুষজন নিজেদের উন্নতি সূচক জীবন যাপন করতে পারবে।।





