রাজ্যের খবর

ব্যান্ডেলে কলকাতা পুরকর্মীর খুনের ঘটনায় গ্রেফতার মৃতের কলেজ পড়ুয়া ভাইপো

College student nephew of deceased arrested in connection with murder of Calcutta police officer in Bandel

The Truth Of Bengal : ব্যান্ডেলে পুরকর্মীর খুনের ঘটনায় ১ দিন পার। বৃহস্পতিবার মৃতের ভাইপোকে আটক করল পুলিশ। এলাকাজুড়ে এখনো থমথমে পরিবেশ।

জানা যায়, হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া সদর মহকুমার ব্যান্ডেল স্টেশনের কাছে লালবাবু গোয়ালা নামে এক কলকাতা পুরনিগমের কর্মী প্রত্যেকদিনের ন্যায় বুধবার রাতেও ব্যান্ডেল স্টেশনে নেমে কুলিপাড়া দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তার বাড়ি থেকে প্রায় দশ মিটার দূরত্বে লালবাবুকে উদ্দেশ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। বুকের বাঁদিকে গুলি বিঁধে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লালবাবু। এরপর স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভেলগি। স্থানীয়দের সঙ্গে কথা বলার পর পুলিশ মৃতের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে নেমে লালবাবুর কলেজ পড়ুয়া ভাইপো আদিত্য গোয়ালাকে আটক করেন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পারিবারিক কোন বিবাদ নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে।

তবে লালবাবুর ভাইয়ের শাশুড়ি সুশীলা দেবীর অভিযোগ, ” লালবাবু খুব একটা সজ্জন ব্যক্তি ছিলেন না। তার একাধিক বিবাহও ছিল। রোজ মদ খেয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করা ছিল তার নিত্য দিনের কাজ। তার এই সমস্ত আচরণের জন্য এলাকার প্রত্যেকেই তাকে দেখে ভয় পেত। কেউ তেমন কথাবার্তা বলত না। এ সমস্ত কারণের জন্য বাড়িতে অশান্তি লেগেই থাকত।”

Related Articles