স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা স্বামীর, ব্যান্ডেলে ব্যাপক শোরগোল
Husband attempts to shoot wife, causing huge uproar in Bandel
Truth Of Bengal: স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় স্বামী। এদিন ভর সন্ধ্যায় হুগলীর ব্যান্ডেলে ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, ঘড়ির কাঁটা যখন ৭-টা তখনই ঘটনাটি ঘটে। একটুর জন্য প্রাণে বাঁচেন ওই মহিলা।
তারা থাকেন ব্যান্ডেলের মানসপুরে। অভিযুক্ত স্বামীর নাম কিষান মালি, পেশায় অটোচালক। স্ত্রীয়ের নাম কালা মালি। গুলি করার পরেই অভিযুক্ত স্বামী এলাকা থেকে চম্পট দেয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে এলাকায়।
রাত আটটা নাগাদ ওই মহিলা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন। থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা চার বছর যাবৎ মানসুরে ভাড়ায় থাকছেন। স্বামী ছিলেন মদ্যপ। বাড়িতে ফিরে স্ত্রীয়ের সাথে সে ঝামেলা করত। খুন করার হুমকিও দেয় বহুবার। এবারে কাজে করলেন সেটা।
ওই মহিলা জানিয়েছেন, “এদিন সন্ধ্যায় ছেলের সঙ্গে বাড়িতে ছিলাম। হঠাৎ বন্দুক বের করে ও গুলি চালিয়ে দেয়। গুলি চালানোর পরেই পালিয়ে যায়। আমার গলায় সিটি গোল্ডের চেন ছিল। তাতে গুলি লেগে বেরিয়ে যায়। ভাগ্য ভাল তাই বেঁচে গিয়েছি।” চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে কি করে তিনি এই আগ্নেয়াস্ত্র পেলেন, তা জানা যাচ্ছে না।
চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে পুলিশি তদন্তে। কালা মালির প্রথম পক্ষের স্বামী খড়গপুরে থাকেন। তাদের একটি কন্যা সন্তান আছে। বছর আতেক হল দ্বিতীয় পক্ষের স্বামীর সাথেই ওই মেয়ে ব্যান্ডেলের মানসপুরে চলে আসেন। তবে কি এই ঘটনার সাথে উপরিউক্ত ঘটনার কোন সংযোগ আছে? যদিও সবটাই তদন্ত সাপেক্ষ।






