কলকাতা

Big Breaking: এসএসকেএম হাসপাতালের পাশের ঝুপড়িতে আগুন

Big Breaking: Fire broke out in a hut near SSKM Hospital

The Truth Of Bengal: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। এসএসকেএম হাসপাতালের পাশের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। কি থেকে আগুন লাগলো, তা এখনও পর্যন্ত জানা যায়নি।গত এক সপ্তাহে শহরে দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১১ জুন পার্কস্ট্রিটে বন্ধ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই অগ্নিকাণ্ডে রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ কলকাতার অভিজাত শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দমকলের ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। মলের চতুর্থ তলার রেস্তোরা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে মল কর্মী থেকে সাধারণ মানুষের। ইতিমধ্যেই সে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ

Related Articles