বিনোদন

মাঝরাতে মেয়ে মালতি ঘুমিয়ে পড়লে কি মনে হয় প্রিয়াঙ্কার? দেখুন অভিনেত্রীর প্রতিক্রিয়া!

What does Priyanka think when her daughter Malti falls asleep in the middle of the night

The Truth of Bengal: ঘরে ছোট্ট বাচ্চা থাকলে কত রাত বাবা মায়েদের অনিদ্রাতে কাটাতে হয় সেটা কেবল একমাত্র তাঁরাই জানেন। তবে এটা শুধুমাত্র সাধারন মানুষদের জন্যই নয়। সেলেবদের ক্ষেত্রেও সূত্রটা কিন্তু ঠিক একই। পিসি বরাবরই নিজের সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় থাকেন। পরিবার এবং হাব্বি (HUBBY) নিকের সঙ্গে প্রায়শই কাটানো নানান মুহুর্ত গুলিকে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন অভিনেত্রী তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে। এদিনও এর বিকল্প হল না। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যার ক্যাপশনে লেখা ছিল, “যখন শিশুটি মাঝরাতে ঘুমিয়ে পড়ে”।

সেটাই শেয়ার করে প্রিয়াঙ্কা বলছেন, “ A Win Is A Win” অর্থাৎ “একটা জয় হয়, একটা জয়”। পিসি বিগত কয়েকদিন ব্যস্ত ছিলেন তাঁর নতুন প্রজেক্ট ‘The Bluff’ নিয়ে। সেখান থেকে কিছুটা সময় পেয়ে পিসি রয়েছেন তাঁর নিজেরই ছন্দে। এইকদিন পিসি জমিয়ে সময় কাটাচ্ছেন তাঁর পরিবারের সঙ্গে। কিছুদিন আগেই ৭ই জুন প্রিয়াঙ্কা, ‘ন্যাশনাল কন্যা দিবস’ বা ‘National Daughter’s Day’ উপলক্ষে তাঁর মেয়ে মালতির সঙ্গেও কিছু ছবি শেয়ার করেছিলেন, এবং তারপরই সোশ্যাল মিডিয়াতে শোরগোল পরে যায়।

এছাড়াও কয়েকদিন আগে তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁর সিনেমার গোটা টিমের সাথে একটি yacht-এ ভালো সময় কাটাচ্ছিলেন। ভিডিওতে, মালতীকেও দেখা গিয়েছিল তার ফল উপভোগ করতে অন্যদিকে অভিনেত্রীকে হাসতে এবং উপভোগ করতে দেখা যায়। পোস্টের পাশাপাশি, এদিন তিনি ক্যাপশনে লিখেছেন, “যখন আমি একটি নতুন প্রকল্প শুরু করি, তখন এটা জানা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ যে যারা এটি তৈরি করতে একত্রিত হয় তারা শীর্ষস্থানীয়। আমরা আমাদের পরিবার এবং ঘর থেকে দূরে, আমরা যে শিল্পে অবদান রাখছি তা চিন্তা, খাওয়া এবং শ্বাস নেওয়ার জন্য একসাথে অনেক সময় ব্যয় করি।” এছাড়াও তিনি বলেন, “এটা অনেক সহজ হয়ে যায় যখন আপনার চারপাশে থাকা প্রত্যেকেই আনন্দ করি এবং একসঙ্গে সময় কাটাই”। এরপর তিনি আয়োজকদের ধন্যবাদও জানান।

Related Articles