বিনোদন

সোমবার আসছে কল্কি ২৮৯৮ এডি-র ট্রেলার! দীপিকার নতুন পোস্টারে শেয়ার করে জানালেন অভিনেত্রী

The trailer of Kalki 2898 AD is coming on Monday! The actress shared Deepika's new poster

The Truth of Bengal: প্রকাশ্যে এল ‘কাল্কি’ সিনেমার নতুন পোস্টার। এদিন অভিনেত্রী দীপিকা পাডুকনকে সোশ্যাল মিডিয়াতে বৈজয়ন্তী মুভিসের শেয়ার করা পোস্টারটিকে অনুরাগীদের উদ্দেশ্যে শেয়ার করেছেন পোস্টারে দেখা গেল। যেখানে দীপাকে সেইসময়ের পোশাকে উদ্বিগ্ন ও হতাশ অবস্থায় জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। যেখানে পোস্টারটিকে শেয়ার করে লেখা রয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার প্রকাশ্যে আসতে চলেছে সিনেমার ট্রেলার। তাছাড়াও এদিন দীপিকা নিজেও পোস্টারটিকে এদিন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যেখানে বরাবরের মতোই স্ত্রীর প্রশংসা করে রণবীর লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’ সঙ্গে এদিন অভিনেত্রীর বহু অনুরাগীরাও পোস্তটিতে কমেন্ট করেছেন, পোস্টে একজন অনুরাগী লিখেছেন, “দীপিকা, আপনি আক্ষরিক অর্থেই সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন”। সাথেই আরও একজন লেখেন, “এটা সেরা পোস্টার…”।

নজরে পরে আরেক অনুরাগীর কমেন্টের দিকে, তিনি বলেন, “বাহ পোস্টরের গুণমান এবং ভিজ্যুয়াল সত্যিই অসাধারণ”। সূত্রের খবর, “কল্কি ২৮৯৮এডি”- সিনেমাটি, হিন্দি ছাড়াও তেলেগু এবং তামিল মোট তিনটি ভাষায় রিলিজ হতে চলেছে। এবং সব কিছু ঠিক থাকলে ২৭শে জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নাগ অশ্বিন দ্বারা পরিচালিত ছবিটিতে দীপিকা ছাড়াও অন্যান্য প্রধান চরিত্রে অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান এবং দিশা পাটানি’কে দেখা যাবে। সায়েন্স ফিকশন থ্রিলার ছবি ‘কালকি ২৮৯৮ এডি’-এর সিনেমা প্রেমীদের কাছে একটি বহু প্রত্যাশিত ছবি। সিনেমাটি আসলেই একটি পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত sci-fi এক্সট্রা ভ্যাগাঞ্জা বলেই দাবি করা হচ্ছে প্রযোজকদের তরফ থেকে। যার এই পোস্টার আবারও প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে চাহিদা বৃদ্ধি পেল একপ্রকার, সঙ্গে সোমবার সিনেমার নতুন ট্রেলার রিলিজের অপেক্ষায় আরও সেই উৎসাহকে দ্বিগুণ করে দিল।

Related Articles