বিনোদন
Trending

জিরো থেকে হিরো হওয়ার গল্প ,চকলেট বয় থেকে কুস্তিগীর কার্তিক

The story of zero to hero, chocolate boy to wrestler Karthik

The Truth Of Bengal: কবীর খানের পরিচালনায় কার্তিক আরিয়ানের ‘চন্দু চ্যাম্পিয়ন’ মুক্তির অপেক্ষায়। আগামী ১৪ জুন ছবি মুক্তি পাবে। ছবিটি প্যারা অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী ক্রীড়াবিদ মুরলীকান্ত পেটকরের বায়োপিক । তাঁর জীবনের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে সিনেমাটি ।

এটিই কার্তিক আরিয়ানের প্রথম স্পোর্টস ড্রামা।‘ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে চাই’ পর্দার চন্দুর মুখে শোনা গেল এমনই সংলাপ। জিরো থেকে হিরো হওয়ার গল্প ‘চন্দু চ্যাম্পিয়ন’ । কেবল টিকে তো সবাই থাকে, কিন্তু চ্যাম্পিয়ন হতে করতে হয় অনেক কসরত।

এই ছবির জন্য নিজের চকোলেট বয় ইমেজ ছেড়ে ফেলেছেন কার্তিক। সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট । ধুলোমাখা শরীরে দৌঁড়চ্ছেন কার্তিক । পেশিবহুল শরীর থেকে ঝড়ছে ঘাম । এমন রূপে কার্তিককে দেখে রীতিমতো কৌতূহলী দর্শকেরা।

 

 

 

Related Articles