সংগ্রামের অতীতকথায় স্মৃতিমেদুর মমতা, বললেন সারাজীবন একজনের কাছে কৃতজ্ঞ,কে তিনি?
Smritimedur Mamta in the past story of the struggle

The Truth of Bengal: পঞ্চমদফার ভোটের মাঝে চলে জোরদার প্রচার।মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহের প্রথম দিনে ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচার করেন।সেখানে সিপিএমের সন্ত্রাস থেকে বিজেপির জুলুমের রাজনীতির তুমুল সমালোচনা করেন তিনি।তাঁর বক্তব্যে উঠে আসে নন্দীগ্রামের জমি আন্দোলনের কথা।এই প্রসঙ্গে মমতা বলেন, ‘নন্দীগ্রামের সময় বার বার আটকে দেওয়া হয়েছিল রাস্তায়। কোলাঘাটে রাত ২টো পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম। সিপিএমের হার্মাদরা যেতে দেয়নি।সিপিএমের সেইসব হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ। আরও টাকা চায়। প্রোটেকশন চায়। এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়ে ছিল, যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি। আসলে দুষ্কৃতীরা তাঁর পথ আটকে সংগ্রামের পথ রুদ্ধ করতে চায় বলে স্মৃতিমেদুর হয়ে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন,সিপিএমের হার্মাদরা তাঁর উপর অকথ্য অত্যাচার করে।সেই অত্যাচারের দিনগুলোতে একজন মানুষের প্রতি যে তিনি কৃতজ্ঞ তাও উঠে আসে তাঁর কথায়।এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,আমি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব একটি মানুষের কাছে।সেই মানুষটি হলেন গোপালকৃষ্ণ গান্ধী। তিনি এক জন বিশিষ্ট মানুষ।পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল যেভাবে সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে মানবিক ভূমিকা পালন করেছিলেন তার জন্য বাংলার মানুষ তাঁকে মনে রাখবে বলেও বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো।
অত্যাচারী সিপিএমের হাত থেকে যিনি বাংলার গণআ্ন্দোলনকারীদের রক্ষা করতে যিনি মানবিক দায়িত্ব পালন করেছিলেন সেই তত্কালীন রাজ্যপালও গান্ধীজির উত্তরসূরি গোপালকৃষ্ণ গান্ধীকে আজীবন রাজ্যের সংগ্রামী মানুষ যে কুর্নিশ করবে সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সবমিলিয়ে লাল সন্ত্রাস থেকে গেরুয়ার ওদ্ধত্য সবকিছুর বিরুদ্ধে দেবের প্রচার সভা থেকে সোচ্চার হন তৃণমূলের সর্বময় নেত্রী।






