দেশ
Trending

কলা কেনাকে কেন্দ্র করে বিপত্তি, রডের আঘাতে হত্যার চেষ্টা

Harassment over buying bananas, attempted murder with a rod

The Truth Of Bengal : অদ্ভুত কান্ড! সামান্য একটি কলাকে কেন্দ্র করে ঝামেলা। মহারাষ্ট্রের থানেতে একটি কলাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। শুধু তাই নয় হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ রবিবার একটি 44 বছর বয়সী ব্যক্তি এবং তাঁর ছেলেকে গ্রেফতার করেছেন। ২৭ বছর বয়সি এক ব্যক্তি, জিনি পেশায় একজন মন্ডপ ডেকরেটর। তারই এক বন্ধু শনিবার ভিওয়ান্ডি শহরের ফল বিক্রেতার কাছ থেকে এক ডজন কলা কিনেছিলেন। আর তার পরিবর্তে তিনি টাকাও মিটিয়ে দিয়েছিলেন।

কিন্তু পরে গিয়ে তিনি বিক্রেতার ছুরি থেকে আরও একটি অতিরিক্ত কলা তুলে নেন। যার ফলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই তর্ক বিতর্ক এগিয়ে যায় হাতাহাতি পর্যন্ত। পরে নারপোলি থানার আধিকারিক সম্পূর্ণ ঘটনা জানিয়েছেন।  তিনি আরো জানান যে ব্যক্তি কলা তুলে নিয়েছিলেন তিনি সেটির অর্থ মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারপরেও দু পক্ষের মধ্যে তর্ক বিতর্ক এবং হাতাহাতি চলতে থাকে। এরপরেই বিক্রেতারা নিলে সেই ব্যক্তিকে লোহার রড দিয়ে মারধর করে। আরে হুমকি দেওয়া হয় যে এর থেকেও তার আরো ভয়ানক পরিস্থিতি তারা করে দেবেন।

আক্রান্তের অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার গভীর রাতে দুই বিক্রেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গ করতে ইচ্ছাকৃতভাবে অপমান) এই ধারাগুলির অধীনে এফ আই আর নথিভুক্ত করেছেন। এছাড়াও ৫০৬ ( অপরাধী ভীতি প্রদর্শন) এবং ৩৪ ( সাধারণ উদ্দেশ্য) এর উপর ভিত্তি করে দুই অভিযুক্তকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles