ফের বিস্ফোরক অখিল গিরি, শ্লীলতাহানি কাণ্ডে কড়া আক্রমণ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে
Explosive Akhil Giri again, harsh attack on Governor CV Anand Bose in molestation case

The Truth of Bengal: বিতর্ক পিছু ছাড়তে চাইছে না অখিল গিরির। বারবার বিতর্কিত কথা অখিল গিরির মুখ থেকে শোনা যাচ্ছে। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ বেনোজির আক্রমণ রাজ্যপাল সি বি আনন্দ বোসকে, শ্লীলতাহানি অভিযোগে সত্যি বলে গণ্য করেছেন কারামন্ত্রী অখিল গিরি। অখিল গিরির কথায়, আগে রাজ্যপালকে সামলান তারপরে সন্দেশখালি নিয়ে কথা বলতে আসবেন। গত কয়েক দিন ধরে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও মন্তব্য করায় রাজ্য রাজনীতি উত্তাল হয় বিতর্কিত মন্তব্য নাম জোড়ায় অখিল গিরির। পরে অবশ্য ক্ষমা চেয়ে ছিলেন মন্ত্রী অখিল গিরি। তারপরে আবার রাজ্যপাল নিয়ে কুমন্তব্য করে বলেন “রাজ্যপালের মাথায় টাক রয়েছে তো, তাই গরম হয়ে গিয়েছে। ভুলভাল কাজ করছে ৷ এসব নরেন্দ্র মোদি অমিত শাহ-রা দেখতে পাচ্ছেন না? রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালি নিয়ে বলবেন।”
প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিল। জিনি আবার রাজভবনে কর্মরত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। মহিলার অভিযোগ, গত কয়েক দিন ধরে রাজ্যপাল তাঁকে নানা ইঙ্গিত করছিলেন। চেম্বারে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয় অভিযোগ করেন ওই মহিলা। অভিযোগকারী মহিলা রাজভবনের পিস রুমে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। ওই মহিলার অভিযোগ, তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন রাজ্যপাল। তাঁকে ‘বিউটিফুল’ বলে সম্বোধনও করেছেন। সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ হঠাৎ রাজভবনের ওসি’র ঘরে হাজির হন ওই মহিলা। তারপরই শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সব মহলে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ যায় রাজভবনে। মহিলাকে থানায় এনে অভিযোগ দায়েরর পর্ব চলছে বলে জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখছে গোটা বিষয়টি।






