মেট্রোর সময় বাড়ানো নিয়ে জনস্বার্থ মামলা! মেট্রো রেলকে বিবেচনা করতে বলল কলকাতা হাই কোর্ট
Public interest case for extending metro time!

The Truth of Bengal: শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে কলকাতা মেট্রো রেলকে বিবেচনা করতে বলল কলকাতা হাই কোর্ট। দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশনবেঞ্চ জানায়, অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। বিশাল সংখ্যক মানুষ কলকাতায় কাজ করেন। কিন্তু অনেকে এখানে থাকেন না। তাঁদের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না তা বিবেচনা করে দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে।
তাঁদের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না, তা বিবেচনা করে দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। ‘‘কলকাতা মেট্রোর ‘ব্লু লাইনে’ রাত সাড়ে ১০টা নাগাদ শেষ মেট্রো ছাড়ে। তারপর আর আর কোনও মেট্রো না থাকায় কার্যত অসুবিধায় পড়তে হয় নাগরিকদের। হাই কোর্টের অনেক কর্মীও এই অসুবিধায় পড়েন।’’ প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘এটি খুবই প্রয়োজনীয় আবেদন। যাত্রীদের কথা চিন্তা মেট্রোকে এ নিয়ে বিবেচনা করতে হবে।’’






