কলকাতা

বড় খবর, পঞ্চম দফায় তৃণমূলের স্টার ক্যাম্পেনারদের নাম প্রকাশ, তালিকা থেকে বাদ কুণাল

Check out the star campaigners of Trinamool in the fifth phase

The Truth of Bengal: আগামী ২০ মে রাজ্যে পঞ্চম দফায় নির্বাচন। বনগাঁ, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে। পঞ্চ দফা ভোটের জন্য তৃণমূল কংগ্রেস তাদের স্টার ক্যাম্পেনারদের নাম ঘোষণা করল। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে 40 জনের তালিকা পাঠানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ৪০ জনের নাম ওই তালিকায় রয়েছে। আরও কারা তৃণমূলের স্টার ক্যাম্পেইনার দেখে নিন সেই তালিকা। এই তালিকায় নাম নেই কুণাল ঘোষের।

নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে স্টার ক্যাম্পেনার তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় নাম নেই কুনাল ঘোষের। বুধবার একটি রক্তদান শিবিরে কুনাল ঘোষের বক্তব্য ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি তোলপাড় হয়। এই নিয়ে কঠোর পদক্ষে গ্রহণ করে তৃণমূল নেতৃত্ব। দলে সাধারণ সম্পাদকের পর থেকে অপসারণ করা হয় কুনাল ঘোষকে। এবার দলের স্টার ক্যাম্পেইনার তালিকা থেকে ও বাদ পড়লেন কুনাল। মঙ্গল বার পর্যন্ত দলীয় প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে ছিলেন তিনি। দল পদক্ষেপ নেওয়ার পর এবার স্টার ক্যাম্পেনার তালিকা থেকে বাদ দেওয়া হলো তার নাম।

Related Articles