রাজ্যের খবর

হিট স্ট্রোক থেকে বাঁচতে স্বাস্থ্য দফতরের বিরাট উদ্যোগ, কী সেই উদ্যোগ? জেনে নিন

What is the great initiative of the health department to avoid heat stroke? find out

The Truth Of Bengal : লপাইগুড়ি -কল্যান : – তীব্র দাবদাহে ভুগছে বাংলা, সেই কারনে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। কড়া নজরে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ স্পেশাল ইউনিট তৈরি করা হয়েছে সমস্ত গ্রামীণ হাসপাতালগুলোতে। রোগীদের জন্য তৎক্ষণাৎ পরিষেবা দেওয়ার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে ইউনিটের মধ্যে। সেরকমই ছবি দেখা গেল রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে বহির্বিভাগে যে সকল রোগী আসছে তার মধ্যে বেশিরভাগ ডায়রিয়া রোগী। এই বিষয়ে রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় জানান, “তীব্র গরমের ফলে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বিভিন্ন জায়গার। এই সময় হীট স্টোক হবার আশঙ্কা রয়েছে। সেই কারনে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রতিটি গ্রামীণ হাসপাতাল ও হাসপাতালে স্পেশাল ইউনিট তৈরি করা হয়েছে। সেই ইউনিটে রয়েছে পাঁচটি বেড রাখা হয়েছে, বেডের পাসে থাকছে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম। সাধারণ মানুষের কি কি করণীয় রয়েছে তা জানিয়ে দেয় রাহুল রায়। এক জনের কম করে দু থেকে তিন লিটার জল বা ওয়ারেস খেলে খুব ভালো। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হলে খুব ভালো।

রাহুল রায় আরো জানান, হাসপাতালে যে সকল রোগী আসছে তার মধ্যে বেশির ভাগ রোগী পেটের রোগ আর ডায়রিয়ার রোগী। হিট স্টোক হবার কারনে স্পেশাল ইউনিট তৈরি করে পাঁচটির বেড রাখা হয়েছে। সেই বেড গুলোতে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়ার জন্য আইস, পেসার মাপার যন্ত্র, ভেজা টাওয়াল থেকে শুরু করে সমস্থ চিকিৎসার সরঞ্জাম মজুত রাখা হয়েছে। হাসপাতালে যে সকল রোগী ভর্তি থাকছে তাদের স্যালাইন ওয়ারেস ও মেট্রোজিল দেবার পরেই চিকিৎসা শুরু করা হলে অনেক রোগী সুস্থ হয়ে উঠছে। তার পরেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে।

Related Articles