কলকাতা

হুকিং করে ঝুপড়িতে এসি চালাচ্ছেন কাগজ কুড়ানি! নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ মেয়র পারিষদ

Hooking the hut running the AC pick up paper! The mayor's council is angry about security

The Truth Of Bengal : মহানগরে তাপপ্রবাহ ক্রমশ বেড়েই চলেছে। এমতাবস্থায় তীব্র গরম থেকে বাঁচতে এসি, ফ্যান, কুলার, ফ্রিজ সব পরিহার্য ভাবে ব্যবহৃত হচ্ছে। সেইভাবে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের ঘাটতি। তাই এই পরিস্থিতিতে যথেষ্ট চিন্তিত কলকাতার মেয়র পরিষদ। এদিকে আবার বিদ্যুতের অপব্যবহার চলছে মধ‌্য কলকাতার পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে।

মধ্য কলকাতার পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে রাস্তার ওপরে সংসার পেতে বসেছেন কাগজ কুড়ানিরা। অভিযোগ, কখনও টিনের ঘর বানিয়ে আবার কখনও বাঁশের ওপরে বেআইনিভাবে সুইচ লাগিয়ে লাইটপোস্ট থেকে বিদ্যুৎ চুরি করে তাতে চালাচ্ছেন ফ্রিজ ও টিভি। এই ধরনের কাজে যেকোনো সময় ঘটে জেতে পারে যেকোনো বড়সড় দুর্ঘটনা। আর এই খবর পেয়েই তা খুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র পরিষদ সন্দীপরঞ্জন বক্সি। গোটা কলকাতা জুড়েই চলছে কাগজ কুড়ানিদের জবর দখল। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র ফিরহাদ হাকিম জানান, বর্ষা আসার আগেই মহানগরের সমস্ত লাইটপোস্ট, ইলেকট্রিক বক্স খতিয়ে দেখা হবে। কোথাও কোনও ভাঙাচোরা বিপজ্জনক লাইটপোস্ট থাকলে তা অবিলম্বে বদলে দিতে হবে।

কলকাতায় তীব্র তাপপ্রবাহের মাঝেই জরুরি বৈঠক ডেকেছিল কলকাতা পুরসভা। এই বৈঠকে উপস্থিত ছিলেন দমকল বিভাগের আধিকারিক, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার শুভঙ্কর সিনহা সরকার, সিএসসি প্রতিনিধিরা। বেলেঘাটায় জলের সমস্যা মেটাতে কলকাতা পুলিশের সাহায্য চেয়েছে কলকাতা পুরসভা। এই বৈঠকে এইচআরবিসি কর্তৃপক্ষকে ধমক দেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। দেখা গিয়েছে শহরের একাধিক উড়ালপুল অন্ধকারে ডুবে।

Related Articles