রাজ্যের খবর
ভোট দেওয়ার পর ‘সেলফি’, কমিশন কোথায় করল এমন ব্যবস্থা?
'Selfie' after voting, where did the Commission make such an arrangement?

The Truth of Bengal: ভোটকেন্দ্রে ‘সেলফি জোন’। এমন দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। ৮৬ নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে এবারে তৈরি হয়েছে ‘আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র’। যেখানে গড়ে তোলা হয়েছে ‘সেলফি জোন’। লেখা রয়েছে, ‘i am proud voter of kaliyaganj’। দেখা যায় ভোট দিতে এসে অনেক ভোটার এই ‘সেলফি জোনে’ দাঁড়িয়ে সেলফি তুলছেন। ভোট দেওয়ার মুহূর্ত স্মরণীয় করে রাখতে তারা সেখানে দাঁড়িয়ে সেলফি নিতে থাকেন।
গণতন্ত্রের উৎসবে সবাই শামিল হোক। এই আবেদন করে নির্বাচন কমিশন টানা প্রচার চালিয়েছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ গড়ে তোলার জন্য নানা মাধ্যমে প্রচার চলেছে। সরকার নির্বাচনে একজন ভোটারের কী ভূমিকা, তা তুলে ধরেছে নির্বাচন কমিশন।






