দেশ

ভোট দিলেই বিনাপয়সায় পাবেন জিলিপি,মিলবে আইসক্রিমও,লোভনীয় পদের আয়োজন ভোট বুথে

If you vote, you will get jellbi for free, you will also get ice cream

The Truth of Bengal: নির্বাচন কমিশন বারবার প্রচার করছে,সকাল সকাল ভোট দিন,নিজের ভোট নিজে দিন।সেজন্য প্রথম দফায় আর্লি ভোটিং ট্রেন্ড নজরকাড়াভাবে বাড়ে। মানুষ রোদের আঁচ থেকে রেহাই পেতে সকালেই ভোট দেওয়ার চেষ্টা করেন। তবুও ভোট দানের হার যথেষ্ট কম। যেখানে ২০১৯সালে ১০২টি কেন্দ্রে ভোট পড়েছিল ৬৯.২ শতাংশ।এবার সেখানে প্রথম দফায় ভোট পড়েছে ৬৬শতাংশ।তাই নির্বাচন কমিশন সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উত্সাহিত করার নানা পন্থা নিচ্ছে,চলছে গণমাধ্যমে প্রচারও। তার মাঝে ইনদওর জেলা প্রশাসন অভিনব ঘোষণা করেছে। ১৩ মে মধ্যপ্রদেশের ইনদওরে রয়েছে ভোট।

মধ্যপ্রদেশে তাপমাত্রা ৩৫ডিগ্রির আশেপাশে রয়েছে। তবুও এই রাজ্যে মানুষের ভোটদানের উত্সাহ খুব একটা দেখা যায় না। বিরোধীরা বলছেন,এবার মানুষ বিজেপির বিরুদ্ধে বেশি করে ভোট দেবে। কারণ গেরুয়া শিবির গতবার বিধায়ক কেনাবেচা করে। জনতার রায়কে সম্মান দেয়নি। শিবরাজ সিং চৌহ্বান কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে ক্ষমতায় বসেন। তবে এবার তাঁর হাতে মধ্যপ্রদেশের ক্ষমতার রাশ নেই। তাই এবার বিজেপিকে অতীতের পাপের প্রায়চিত্ত করতে হবে বলে কংগ্রেসের দাবি। তাই রাজনৈতিক লড়াইয়ের এই স্রোতের মাঝে প্রশাসনের ডাকে আমজনতা কতটা সাড়া দেয়।আইসক্রিম,জিলিপির কথা ভেবে মানুষ রায়দানে উত্সাহিত হয় কিনা তাও লক্ষ্যণীয়।

২৫.১৩ লক্ষ ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইনদওর লোকসভা কেন্দ্র থেকে ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। এবার যাতে ৯০শতাংশের ওপর মানুষ ভোট দেন সেজন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছে ইনদওর প্রশাসন।বলা হয়েছে, বিনামূল্যে দেওয়া হবে আইসক্রিম।ভোট দিলেই খেতে পারবেন জিলিপি,চাউমিন, মাঞ্চুরিয়ানের মতো লোভনীয় পদ। জেলাশাসক আশিস সিং জানিয়েছেন,মূলতঃ ৭টা থেকে ৯টার সময় ভোটদানের ওপর জোর দেওয়া হচ্ছে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের যাতে বুথে নিয়ে আসা যায় তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। অর্থাত্ গণতন্ত্রের উত্সবকে সর্বজনীন রূপ দিতে কমিশনের মতোই সচেষ্ট প্রশাসনও।

Related Articles