দেশ

Hyderabad Floods: মুম্বইয়ের পর এবার বানভাসি হায়দ্রাবাদ, জলমগ্ন শহরের গুরুত্বপূর্ণ রাস্তা

তেলেঙ্গানা ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটি (টিডিপিএস) সূত্রে খবর, রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সিদ্দিপেটের নারায়ণরাওপেট এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

Truth of Bengal: এখনও বর্ষা বিদায় নেয়নি দেশের বিভিন্ন রাজ্য থেকে। প্রবল বৃষ্টির জেরে বানভাসি মুম্বই সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। লাগাতার বর্ষণের জেরে বিপর্যস্ত দক্ষিণের তেলেঙ্গানার হায়দ্রাবাদ। গত ২৪ ঘণ্টায় বিপুল বৃষ্টি হয়েছে শহরাঞ্চলে। বিপর্যস্ত নাগরিক জীবন (Hyderabad Floods)।

তেলেঙ্গানা ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটি (টিডিপিএস) সূত্রে খবর, রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সিদ্দিপেটের নারায়ণরাওপেট এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এছাড়াও রঙ্গারেড্ডি এলাকার আবদুল্লাপুরমেট-ঠাঠিয়ানরম এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। হায়দ্রাবাদের মুশিরাপাট এলাকাতেও বিপুল বর্ষণ হয়েছে বলে জানা যাচ্ছে (Hyderabad Floods)।

আরও পড়ুনঃ বিহারে SIR-এ করা ভোটার তালিকা বাদ…! কীসের ইঙ্গিত সুপ্রিম কোর্টের?

মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও। গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিজয়লক্ষ্মী গাড়োয়াল জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা করার জন্য এবং বড় বিপদ থেকে শহরবাসীকে বাঁচাতে বানজারা হিলস এলাকায় কন্ট্রোল সেন্টার তৈরি করা হয়েছে। পাম্প চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জল নামানোর ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি যানজট এড়াতে গাড়ির অভিমুখ বদল করে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে (Hyderabad Floods)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

লাগাতার বৃষ্টিতে হায়দ্রাবাদ শহর ও পার্শ্বস্থ অঞ্চলের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রবল বৃষ্টিতে জলের তোড়ে দু’টি এলাকা থেকে তিনজন ভেসে গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হায়দ্রাবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বার বার প্রশাসনকে নিকাশি ব্যবস্থা সংস্কার করার আবেদন জানিয়েও বিশেষ লাভ হয়নি। প্রবল বৃষ্টিতে জল ঢুকেছে বাড়িতে, দোকানে। আবহাওয়া দফতর জানিয়েছে, এমনই পরিস্থিতি থাকবে আগামী ২৪ ঘণ্টাতেও। ফলে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা (Hyderabad Floods)।

Related Articles