রাজ্যের খবর

বিজেপির মিথ্যা অভিযোগ ঘিরে বীরভূমে সাংবাদিক বৈঠকে তৃণমূল

Trinamool at a press conference in Birbhum over BJP's false allegations

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস :  সিউড়ি দু’নম্বর ব্লকের অন্তর্গত কোমা পঞ্চায়েতের গাংটে সহ মেটে গ্রাম এলাকায় তৃণমূলের সন্ত্রাস সহ বোমাবাজি হুমকি সহ একাধিক বিষয় নিয়ে সিউড়ি থানায়, তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে সিউড়ি থানায়। আর এই পরিপ্রেক্ষিতে সোমবার সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে ওই এলাকার সাধারণ গ্রামবাসীদের কে নিয়ে ব্লক সভাপতি নুরুল ইসলাম। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ পত্র নিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নুরুল ইসলাম ।

সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, “মিথ্যা অভিযোগ করে বিজেপিরা এই লোকসভা ভোটকে হাতিয়ার করে শান্ত গ্রামকে অশান্ত করার চেষ্টা করছেন। তাই আমাদের কর্মীসহ একাধিক জন নাম অভিযোগ করেছে সিউড়ি থানায়। আমরা অবগত করছি সাংবাদিক বন্ধুদের কাছে ওই গ্রামে এমন কোন ঘটনা ঘটেছে কিনা আপনারা নিজে গিয়ে যাচাই করে একবার দেখুন।”

তিনি আরও বলেন, “বিজেপির ওই গ্রামে একটাও সমর্থক আছে কিনা বা কোন সমর্থককে জিজ্ঞেস করুন ওই সন্ত্রাস হয়েছে কিনা। তবে এই রকম মিথ্যা অভিযোগ করে যেভাবে প্রচার ময়দান গরম করতে চাইছে বিজেপি মানুষ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।”

Related Articles