থাইরয়েডের জন্য এই ফলটি যথেষ্ট! মিলবে দারুণ সুফল
This fruit is enough for the thyroid! You will get great benefits

The Truth Of Bengal : বর্তমান সময়ে আধুনিক জীবনযাপন করতেই অভ্যস্ত প্রত্যেকে। আর এই ধুনিক জীবনযাপনের মূল সমস্যা সঠিক সময়ে খাওয়া দওয়া না করা এবং পুষ্টিকর খাবার না খাওয়া। যার কারণে বেশিরবাগ ক্ষেত্রেই খুবই কম বয়সে থাইরয়েডের মতো সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেই। বর্তমানে এই থাইরয়েডের সমস্যা একেবারে লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে-সঠিক সময়ে, সঠিক পুষ্টিকর খাবার খেলে অনেকটাই থাইরয়েডের সমস্যাকে নিয়নত্রনে রাখা সম্ভব হয়। এক্ষেত্রে থাইরয়েডের সমস্যাকে নিয়ন্ত্রন করতে সব থেকে বেশি উপকারী হল নারকেল।
বিশেষজ্ঞরা জানান, নারকেল তেল, ডাবের জল, নারকেলের চাটনি, এমনকি নারকেল কোড়া দিয়ে তৈরি নারকেল নাড়ু যে বাবেই হোক না কেন, নারকেল খেলেই জব্দ করা সম্ভব হবে থাইরয়েডকে। কারণ নারকেলে কার্বোহাইড্রেট থআকে খুবই কম। নারকেল বা ডাবে থাকে, প্রোটিন, ম্যাঙ্গানিজ, তামা, লোহার মতো খনিজ পদার্থ। ম্যাঙ্গানিজ হাড় ভালো রখতে সাহায্য করে। কোলেস্টেরলের মেটাবলিজম রেটও ঠিক রাখে। তামা ও লোহা রক্তে লোহিত কণিকা তৈরি করতে সাহায্য করে। করোনাকালে অনেককেই নানান হরমোনজনিত সমস্যার পড়তে হয়েছে। তারমধ্যে সব থেকে বেশি সমস্যা দেখা গেছে, থাইরয়েড হরমোনের সমস্যা। পুরুষদের থেকে বেশি থাইরয়েডের সমস্যায় আক্রান্ত মহিলারা। গলার কাছে থাকা থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 এবং T4 দরমোন বেরোয়।
রক্তে এই দুই হরমোন নিঃসরনের কারণেই নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। একইসঙ্গে অপুষ্টির সঙ্গে দুশ্চিন্তাও থাইরয়েডের সমস্যার অন্যতম কারণ বলা যায়। তবে থাইরয়েডের হাত থেকে মুক্তি পেতে নারকেলের ভূমিকা অনস্বীকার্য। থাইরয়েডের সমস্যা থেকেই শরীরে মেদ জমতে শুরু হয়। নারকেল তেল শরীরে মেটাবলিজম রেট বাড়িয়ে সেই সমস্যা দূর করতে সাহায্য করে। সপ্তাহে ৩-৪ বার ডাবের জল খাওয়া সম্ভব হলে তাও শরীরের পক্ষে যথেষ্টই উপকারী। ডাবের জল শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে।






