বিনোদন

সামান্থার নতুন পোশাক উষ্ণতা ছড়ালো নেটদুনিয়ায়

Samantha's new clothes spread heat in the net world

The Truth Of Bengal :  অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর হট ফটোশ্যুটের জন্য ফের চর্চায় উঠে এলেন। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। তাই তাঁর এই নতুন ফটোশ্যুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে। এর আগেও বহুবার নিজের ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন তিনি।

এবার ফটোশ্যুটে সামান্থাকে দেখা গেল একটি কালো প্যান্টসুটে। শার্ট ছাড়াই প্যান্টসুট পরেছেন সামান্থা, যার জন্য তার লুক আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। নায়িকার এই শার্টলেস অবতারের ছবি মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

এই শার্টলেস গ্ল্যামারাস ও সিজলিং ফটোগুলি শেয়ার করার সময় ক্যাপশনে সামান্থা প্রভু লিখেছেন, ‘এটি ফ্যাশন বেবি।’ ছবিগুলো শেয়ারের সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে প্রশংসা করতে শুরু করেন তাঁর ফ্যানেরা। ভক্তদের পাশাপাশি সামান্থার ফিল্মি বন্ধুরাও এই শার্টলেস লুক পছন্দ করেছেন। অভিনেতা বরুণ ধাওয়ান, অভিনেত্রী রাকুল প্রীত সিং, অভিনেত্রী তামান্না ভাটিয়া সকলেই এই ছবিগুলি লাইক করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

 

Related Articles