রাজ্যের খবর

২জঙ্গি গ্রেফতারের পর কতটা, আতঙ্কে দিঘার পর্যটকরা?

How much after the arrest of 2 terrorists, Digha tourists in fear

The Truth of Bengal: বেঙ্গালুরু বিস্ফোরণের কুচক্রীরা দিঘায় গা ঢাকা দিয়েছিল। নাশকতার পর তাঁরা এরাজ্যে ঘাপটি মেরে থাকে। বাংলার পুলিশ এনআইএ-র থেকে তথ্য পাওয়ার পর অভিযান চালায়। তড়িঘড়ি অভিযান চালায়।ধরা হয় আব্দুল মতিন ত্বহা ও মুসাভির হোসেন সাজিদকে। তাদের হেফাজতে নিয়ে জেরা করছে এনআইএ।জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।

অভিযুক্তদের লাগাতার জেরা করে জানা যায়, কলকাতা- দিঘার মতোই শিলিগুড়ি দার্জিলিং-পুরুলিয়া  যায় সন্দেহভাজনরা। আব্দুল মতিন ত্বহা ও মুসাভির নানা জায়গায় রেইকি করে। কিন্তু যে কাঁথিতে জঙ্গিরা আশ্রয় নেয় সেখানকার মানুষ কী বলছেন? কিভাবে দেখছেন? পর্যটক থেকে সাধারণ মানুষ এবিষয়ে বলছেন,তাঁদের মনে কোনও ভীতি নেই। বাংলার পুলিশ যেভাবে জঙ্গিদের গতিবিধিতে নজর রাখছে তাতে এই রাজ্যে তাঁদের ঠাঁই নেই বলাই যায়।

নিউ দিঘা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কিছু কিছু হোটেলের উদাসীনতার কারনে মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। হোটেল কর্তৃপক্ষ গুলিকে আরও সজাগ ও সচেতন হতে হবে। গতকালের ঘটনায় সাময়িক মানুষের মনে দাগ কাটলেও আগামী দিনে তার কোনো প্রভাব পড়বে না। শনি ও রবি ছুটি তার মাঝে রবিবার বাংলার নতুন বছর। আগের থেকে ভীড় বাড়বে বলে তো কমবে না এটা তাঁদের  আশা।সবমিলিয়ে দিঘা এখন নববর্ষ উদযাপনের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে।

Related Articles