দেশ

পিটবুলের আঘাতে গুরুতর অবস্থা নাবালকের

A boy is in serious condition after being hit by a pit bull

The Truth of Bengal : দিল্লির গাজিয়াবাদ এর এই ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে পিটবুল জাতের কুকুরটি ১৫ বছর বয়সী আলতাফকে মাটিতে ফেলে তার উপর হামলা চালাচ্ছে। এছাড়াও দেখা যায়, যে একজন পুরুষ এবং একজন মহিলা দূর থেকে দেখছে কোনরকম বাধা দেওয়া ছাড়াই। ছেলেটি খুব জোরে জোরে পা চালাতে থাকে এবং চেষ্টা করে থেকে মাটি থেকে উঠে কুকুরটির থেকে দূরে যাওয়ার। কিছুক্ষণ পর দেখা গেল, কেউ একজন জল ছুড়ে কুকুরটিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছেলেটি অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়ে নিরাপদ দূরত্বে দৌড়ে যেতে লাগলো কিন্তু কিন্তু কুকুরটি তাও তার পিছু ছাড়ছিল না।

কিছুক্ষণ পর ভিডিওটিতে দেখা যায় আলতাফ একটা দরজা আটকে ভিতরে ঢোকার চেষ্টা করছে। তখনই কিছু রাস্তার কুকুর পিটবুলটির উপর হামলা করে এবং ছেলেটি কোন প্রকারে ঘরের মধ্যে ঢুকে যায়।
কুকুরটিকে মিউনিসিপাল কর্পোরেশন ধরে নিয়ে যায়। এক প্রতিবেশী দাবি করে যে পিটবুলটি যে পরিবারের তাদের সাবধান করা হয়েছিল এই জাতের কুকুর এখানে না রাখার জন্য। এ বিষয়ে এখন পর্যন্ত কোনরকম অভিযোগ জমা পড়েনি পুলিশের কাছে। ছেলেটি বর্তমানে দিল্লি হসপিটালে চিকিৎসাধীন আছে।

গত মাসে কেন্দ্র সরকার থেকে হঠাৎই পোষ্য কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় পিটবুল, আমেরিকান বুলডগ, রট উইলার সহ ২৩ প্রজাতির কুকুর নিষিদ্ধ করা হয়েছিল।

Related Articles