খেলা

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লড়াই ইস্টবেঙ্গলের

East Bengal vs Kerala Blasters

The Truth Of Bengal : আইএসএলের পয়েন্ট টেবলের ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তবে প্লে-অফে ওঠার আশা ছাড়েনি লাল-হলুদ ব্রিগেড। যদিও অঙ্কটা ভীষণই জটিল। কেরালা ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। কেরালার বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না, সেটা বিলক্ষণ জানে ইস্টবেঙ্গল। তবে তারা জিততে মরিয়া।

সুপার সিক্সে কোয়ালিফাই এর লড়াইয়ে টিকে থাকতে হলে এখন সব ম্যাচেই জয় প্রয়োজন ইস্টবেঙ্গলের। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করার লক্ষ্য নিয়ে খেলতে নামবে কুয়াদ্রাত বাহিনী। কেরালা ব্লাস্টার্স ইতিমধ্যেই  নিজেদের সুপার সিক্সের জায়গা পাকা করে ফেলেছে। তারা এই মূহুর্তে লিগ শিল্ড জেতার লড়াইয়েও নেই। এবং তাদের ১ বা ২ নম্বর পজিশনেও পৌঁছাতে পারবে না৷ তাই এই ম্যাচ থেকে তাদের পাওয়ার কিছুই নেই। তবুও তারা এই ম্যাচে জয়ের জন্যই ঝাপাতে চাইছে। ইস্টবেঙ্গল-এর এই ম্যাচ থেকে তিনটি পয়েন্ট যে কোনো মূল্যে প্রয়োজন।  বেঙ্গালুরু এফসি এই মূহুর্তে ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ৬ নম্বর পজিশনে আছে। তারা যদি নিজেদের বাকি দুটি ম্যাচ জেতে তাহলে ২৮ পয়েন্টে পৌঁছাবে।

ইস্টবেঙ্গল নিজেদের সবকটি ম্যাচ জিতলেও বেঙ্গালুরু এফসি যদি কোনো ম্যাচ থেকে পয়েন্ট লস না করে তাহলে নিঃসন্দেহে তারাই কোয়ালিফাই করে যাবে সুপার সিক্সে। এছাড়াও জামশেদপুর এফসি ও সুপার সিক্সের লড়াইয়ে বেশ ভালো জায়গায় রয়েছে। বেঙ্গালুরু এফসি পয়েন্ট লস করলে জামশেদপুর এফসি-রো সুপার সিক্সে কোয়ালিফাই করার সম্ভাবনা বেড়ে যাবে। তার জন্য অবশ্যই তাঁদেরকেও নিজেদের বাকী ম্যাচ গুলির সব  গুলিতে জিততে হবে৷ এখন পর্যন্ত ৬ থেকে ১১ নম্বর পজিশনে থাকা সব দল গুলিরই  সুপার সিক্সে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে।

Related Articles