২০২৪-২৫ মরসুমে ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা আইএফএর
শারদোৎসবের আগে বেজায় খুশি লাল-হলুদ সমর্থকরা
Truth Of Bengal: চলতি মরসুমের লিগ খেতাব জয়ের প্রায় দোড়গড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ( East Bengal)। সোমবারের ম্যাচে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টসের বিপক্ষে জয় পেলেই ২০২৫-২৬ মরসুমের কলকাতা লিগ খেতাবও ঘরে উঠবে লেসলি ক্লডিয়াস সরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটির তাঁবুতে। কিন্তু তার আগেই লাল-হলুদ তাঁবুতে প্রবেশ করল গত মরসুমের লিগ খেতাবও। অর্থ্যাৎ শারদোৎসবের আগে বেজায় খুশি লাল-হলুদ সমর্থকরা।
আরও পড়ুনঃ লীলা মজুমদারের গপ্পের চরিত্ররাই উঁকি দেবে কাশী বোস লেনের পুজোর মণ্ডপে!
প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতা হাইকোর্ট থেকে এক নির্দেশে ঘোষণা করা হয়, ২০২৪-২৫ মরসুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলকে ঘোষণা করতে আর কোনও বাধা থাকবে আইএফএ-র। কোর্টের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরই শনিবার দুপুরে বৈঠকে বসেন কর্তারা। তারপরই ২০২৪-২০২৫ মরসুমের জন্য ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবং রানার্স হিসেবে ঘোষণা করা হয় ডায়মন্ডহারবার এফসি-র নাম। ( East Bengal)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, ‘গত শুক্রবারই আমরা আদালতের নির্দেশ হাতে পাই। তারপর জরুরি ভিত্তিতে আলোচনার পর লিগ সাব কমিটির বৈঠক ডাকা হয়। সেখানেই সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছে গত মরসুমে কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। এবং রানার্সআপ হয় ডায়মন্ডহারবার।’ ( East Bengal)
প্রসঙ্গত, গত মরসুমে ডায়মন্ডহারবার এফসি আই লিগ ২-র ম্যাচ থাকার জন্য কলকাতা লিগে ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে চায়নি। এবং তারা আইএফ-র কাছে অনুরোধ করেছিল যাতে তাদের এই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। কিন্তু ডায়মন্ডহারবারের এই আবেদন খারিজ করে দেয় বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এরপর জেলা আদালতের দ্বারস্থ হয় ডায়মন্ডহারবার এফসি। এদিকে ভবানীপুর আগেই ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে দেয়। ফলে ইস্টবেঙ্গলের মোট পয়েন্ট হয় ৪৭।
জেলা আদালতে এই বিষয়ে মামলা উঠলে প্রথমে বিচারপতি ডায়মন্ডহারবারের পক্ষে ঘোষণা করেন, কোনওভাবেই ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। এরপর উচ্চ আদালতে যায় আইএফএ। সেখানে শুক্রবার হাইকোর্ট ঘোষণা করে, জেলা আদালত এতদিন ধরে গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার বিষয়ে যে স্থগিতাদেশ জারি করেছিল তা আইনসম্মত নয়। এছাড়া চলতি মরসুমে আইএফএ শিল্ড আগামী অক্টোবর মাসের প্রথম দিকেই শুরু করার ভাবনা রয়েছে বলে জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ( East Bengal)






