অফবিট

জীবনে মানসিক ভাবে সুখী থাকতে ১০ ধরনের মানুষকে এড়িয়ে চলুন

Avoid 10 types of people to stay mentally happy in life

The Truth Of Bengal , Mou Basu : জীবনে নিরোগ ও আনন্দের সঙ্গে বাঁচার লক্ষ্যে টক্সিক নেতিবাচক চিন্তাধারার মানুষকে এড়িয়ে চলুন। ইংরেজিতে একটা কথা আছে ”man is known by the company he keeps”। অর্থাৎ চারপাশের যাদের সঙ্গে একজন মানুষ মেলামেশা করে তাদের দেখেই সেই ব্যক্তির চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করা যায় অনেকাংশে। জার্মানির Friedrich Schiller University এর একদল গবেষকদের করা গবেষণায় দেখা গেছে শক্তিশালী নেতিবাচক আবেগে আমাদের মস্তিষ্কে যে সঞ্চারণ হয় স্নায়ুর সেই একই স্নায়বিক অনুভূতি হয় টক্সিক নেতিবাচক চিন্তাধারার মানুষের কথা শুনলেও। নেতিবাচক কথাবার্তা শুনলে আমাদের মস্তিষ্ক স্ট্রেস বা উদ্বেগ অনুভব করে। মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হল hippocampus। স্মৃতিশক্তি ও যুক্তির ক্ষেত্রে মস্তিষ্কের এই অংশের গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহ খানেক স্ট্রেসের মধ্যে থাকলে মস্তিষ্কের কোষের ক্ষতি হয় প্রবলভাবে। মাস খানেক স্ট্রেসের মধ্যে থাকলে মস্তিষ্কের কোষ একেবারে ধ্বংস হয়ে যায়। প্রবল মানসিক চাপের মধ্যেও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে শান্ত থাকার সঙ্গে কাজকর্মের সরাসরি সংযোগ আছে।

জীবনে মানসিক ভাবে সুখী থাকতে নেতিবাচক চিন্তাধারার ১০ রকমের মানুষের থেকে দূরে থাকুন—

১) যারা সব সময় গসিপ করা পছন্দ করে। অনেকেই অন্যের ব্যর্থতা, ক্ষতি, বিপদ দেখে আনন্দ পায়। অন্যের দুঃখে আনন্দ পেয়ে আপনার কিছু হবে না। তাই সময় নষ্ট না করে অনুপ্রেরণা জোগানো মানুষের সঙ্গে যুক্ত হন।

২) এমন অনেকে আছে যাদের নিজেদের আবেগ বিশেষ করে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। এসব অসংলগ্ন আচরণ করা, অসংযত জীবনযাপন করা ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখুন।

৩) যারা সব সময় ‘ভিক্টিম কার্ড’ খেলে অর্থাৎ আপনার সহানুভূতি পাওয়ার জন্য দায়িত্ব এড়ানোর চেষ্টা করে এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। কারণ এসব ব্যক্তি সব সময় আপনার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দেবে।

৪) নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ব্যক্তি আপনার প্রতি সহানুভূতিশীল হবে না। আপনার প্রয়োজনে কখনো আপনি তাদের পাশে পাবেন না। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা আপনাকে ব্যবহার করে তাই এসব ব্যক্তিকে এড়িয়ে চলুন।

৫) হিংসুটে, ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের এড়িয়ে চলুন কারণ তারা আপনার কৃতিত্বকে হেয় করে দেখবে। আপনার আত্মবিশ্বাসে আঘাত দিয়ে আত্মপ্রসাদ অনুভব করবে। অন্যের সামনে আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে।

৬) ম্যানিপুলেটর বা মুখে মিষ্টি কথা বলে আপনার এনার্জি আর সময়কে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে। আপনার পছন্দ অপছন্দকে নিজের স্বার্থের জন্য কাজে লাগানো এসব ব্যক্তিকে এড়িয়ে চলুন।

৭) অন্যের মনে নেতিবাচকতা চিন্তাধারা ধরানো ব্যক্তিকে এড়িয়ে চলুন। এদের কথা শুনলে মানসিক অবসাদ গ্রাস করে।

৮) এমন অনেক ব্যক্তি আছে যারা আপনার মুখে কথা বসিয়ে বা আপনার কথার উল্টো মানে করে অন্যের সামনে পেশ করে। এসব টক্সিক ব্যক্তি আপনাকে অন্যের চোখে আপনাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব করে।

৯) এমন অনেক ব্যক্তি আছে যারা সব সময় অন্যকে যাচাই করে বেরায়। অন্যের খুঁত বের করে। ছোট করে দেখানো এসব ব্যক্তিকে এড়িয়ে চলুন।

১০) উদ্ধত, উন্নাসিক ব্যক্তিরা শুধু সমস্যা তৈরি করে। তাদের এড়িয়ে চলুন।

Free Access