দেশ

কেজরিওয়ালই আবগারি কেলেঙ্কারির কিংপিন, আদালতে দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থা ১০দিনের হেফাজত আবেদন করল ইডি

Kejriwal is the kingpin of Excise scam, claims in court, central investigation agency, ED has applied for 10-day custody

The Truth of Bengal: বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি।রাতেই তাঁর বাড়ির পিছনের দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়।এরপরা লকআপে রাখার পর শুক্রবার কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়।

আদালতে ইডির তদন্তকারীরা দাবি, করেন এই ২০২১-২২এর আবগারি দুর্নীতির মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে আবগারি কেলেঙ্কারির মূল ষড়যন্ত্রকারী বলেও তকমা দেওয়া হয়।একইসঙ্গে এএসজি এসভি রাজু আদালতে আবেদন করেন যাতে কেজরিওয়ালকে ১০দিনের হেফাজত আবেদন।

ইডির অভিযোগ, এই আবগারি নীতি এমনভাবে দিল্লি সরকার তৈরি করে যাতে ঘুষ দেওয়ার রাস্তা খুলে যায়। দিল্লি সরকারের এই চোরা লেনদেনে বিজয় নাইয়ার মিডলম্যান হিসেবে কাজ করে বলে ইডির তরফে আদালতে তুলে ধরা হয়।কে এই বিজয় নাইয়ার ? ইডির মতে,কেজরিওয়ালের প্রতিবেশী বিজয়ই বড়সড় লেনদেনের মধ্যমণি।ইডি আদালতে তুলে ধরে পঞ্জাব নির্বাচনের সময় কেজরিওয়াল ১০০কোটি টাকা ঘুষ চান।

Related Articles