৫৪০টি অতিরিক্ত ট্রেন, দোলের মরশুমে বড় ঘোষণা ভারতীয় রেলের
Big announcement of Indian Railways in holi season

The Truth of Bengal: দোল ও হেলির উতসবে প্রতিবছরই চাপ বাড়ে রেলের। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য রেলপথকেই বেঁছে নেয় সাধারণ মানুষ। প্রতিবছরই মানুষের সেই ঢল সামলাতে ব্যস্ত হতে হয় রেলের আধিকারিক থেকে শুরু করে রেলের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মীদের। বিভিন্ন প্রান্তেই অতিরিক্ত ট্রেন চালিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় ভারতীয় রেলওয়ে। ইতিমধ্যেই এই অতিরিক্ত ট্রেন চালানোর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ভারতীয় রেলমন্ত্রক।
তাতে উল্লেখ রয়েছে, বিভিন্ন প্রান্তের ভিড় নিয়ন্ত্রন করতে ৫৪০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে রুটগুলি ঠিক করা হয়েছে, সেগুলি হল – দিল্ল-পাটনা, দিল্লি-বাগলপুর, দিল্লি-মুজাফফরপুর, গোরখপুর-মুম্বই, কলকাতা-পুরী, গুয়াহাটি-রাঁচি, পুনে-দানাপুর, দুর্গ-পাটনা সহ রয়েছে আরও অনেক রুট। বেল মন্ত্রক সূত্রে খবর, গত বছরের তুলনায় আরও ২১৯টি অতিরিক্ত ট্রেন চলবে এই বছর।
অন্যদিকে অসংরক্ষিত টিকিট কেটে যাত্রা করা যাত্রীদের নিয়ন্ত্রনে রাখতে টার্মিনাস স্টেশনগুলিতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফ কর্মীদের। যাত্রীদের সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্রচুর আরপিএফ মোতায়েনও করা হবে বলে উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এছাড়াও বিশেষ ট্রেনগুলিকে সঠিক সময় ও সঠিক প্ল্যাটফর্ম থেকে যাতে ছাড়া হয়, তা গুরুত্ব সহকারে দেখার জন্যও নির্দেশ জারি করা হয়েচে। রেলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসা মাত্রই যাত্রীমহলে খুশির হাওয়া।






