চাকরিতে যোগ দেওয়ার আগে কীভাবে বেতন নিয়ে দর কষাকষি করবেন, জেনেনিন এই সাতটি টিপস
Top tips to negotiate salary for new job

The Truth of Bengal: চাকরির বাজার এখন খুবই সঙ্কুচিত। বিভিন্ন চাকরি ক্ষেত্রে কর্মী ছাঁটাই চলছে। এই পরিস্থিতিতে ভালো চাকরি পাওয়া ও তা ধরে রাখা প্রায় এভারেস্টে ওঠার মতোই দুরূহ কাজ। চাকরি পাওয়ার প্রথম ধাপ হল সঠিক ভাবে ইন্টারভিউ পর্ব পেরনো। সেই ধাপ পেরোনোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অফার লেটার পেয়ে চাকরিতে যোগ দেওয়ার আগে বেতন নিয়ে দর কষাকষি করা। সকলেই চায় কাঙ্খিত বেতন পেতে পছন্দসই চাকরিতে। কারণ এটার সঙ্গে যেমন আর্থিক সুরক্ষার বিষয় জড়িয়ে রয়েছে তেমনই আছে কাজের সন্তুষ্টির বিষয়টিও।
আসুন দেখে নিই কীভাবে বেতন নিয়ে দর কষাকষি করবেন —
১) কাঙ্ক্ষিত বেতন চাওয়ার আগে ভালো ভাবে রিসার্চ করুন। আপনার কারেন্ট পজিশন, যে ক্ষেত্রে কাজ করছেন তাতে কীরকম মাইনে বর্তমানে মিলছে ও কাজের জায়গা অনুযায়ী কীরকম বেতন পেতে পারেন, এসব নিয়ে ভালোমতো মার্কেট রিসার্চ করুন।
২) অনলাইনে রিসার্চ করুন। কীরকম বেতন বাস্তবসম্মত ভাবে চাইতে পারেন তার একটা সমীক্ষা করুন।
৩) বেতন নিয়ে দর কষাকষির সময় বাস্তবোচিত দাবি করবেন। পেশাদার দৃষ্টিভঙ্গি রাখুন। আত্মবিশ্বাসের সঙ্গে নম্র ও ভদ্র ভাবে কথা বলুন। নিজের মতামত জানানোর পাশাপাশি কর্তৃপক্ষের বক্তব্যও মন দিয়ে শুনুন।
৪) নিজের দাম বুঝুন। আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা আপনার হয়ে অনেক কিছু বলবে।
৫) ইতিবাচক মনোভাব বজায় রাখুন। পেশাদারি মনোভাব বজায় রাখুন। আবেগবিহ্বল হয়ে পড়বেন। মেজাজ হারিয়ে তর্ক করবেন না।
৬) শুধু স্যালারি বা মাস মাইনে নয়। সার্বিক স্যালারি প্যাকেজের দিকে নজর দিন। কী কী আর্থিক সুবিধা লাভ হবে। কত বোনাস পাবেন, আর কী কী ভাতা পাবেন, এসবের দিকেও নজর দিন। সবেতন কত ছুটি থাকবে সেটাও জানুন ভালো ভাবে।
৭) বেতন নিয়ে দর কষাকষির সময় একগুঁয়ে হবেন না। একটু নমনীয় হন।
৮) লিখিত চুক্তি করবেন। অফার লেটার ও চাকরির চুক্তিপত্র খুঁটিয়ে পড়ে নিন। তারপর সই করবেন।






