
The Truth Of Bengal : আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই শুরু হবে অলিম্পিক্স। প্রতিবারের মতো এবছরও ব্যাডমিন্টন বিভাগ থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে তার। মাঝে এবার ভারতীয় পুরুষ ব্যাডমিন্টনের অন্যতম তারকা বি সাই প্রণীত অবসরের ঘোষণা করে দিলেন । তিনি তার আন্তর্জাতিক ব্যাডমিন্টন কেরিয়ারে টানলেন ইতি। ৩১ বছর বয়সে এই তারকার এই সিদ্ধান্তে হতবাক সকলেই । এই প্রণীতের হাত ধরেই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এ ভারতের পদক জয় হয়েছিল।
ভারতের ৩৬ বছর বয়সে পদকের যে খরা তা এই শার্টলার কাটিয়েছিলেন। টোকিও গেমস এর পর থেকে তিনি চোট আঘাতে জর্জরিত, সে কারণেই শেষ পর্যন্ত তার র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। তবে তার কেরিয়ার নতুন করে মোর নিচ্ছে । তিনি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোচিং কেরিয়ার শুরু করতে চান। ইনস্টাগ্রামে দীর্ঘ পোষ্টের মাধ্যমে তিনি এ বিষয়ে বলেছেন, ব্যাডমিন্টন তার প্রথম ভালবাসা তার চিরসঙ্গী । তার চরিত্র গঠন করেছে। ব্যাডমিন্টনের সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি জড়িত রয়েছে , এবার সেই ব্যাডমিন্টনের র্যাকেটকে দূরে রাখছেন ।
এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোচিং কেরিয়ার শুরু করবেন। দেশের এই কৃতি তারকা ২০১৭ সালে সিঙ্গাপুর ওপেন এ সুপার ওপেন জিতেছিলেন । তা ছাড়াও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এর আগে ২০১৯ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন হায়দ্রাবাদের এই তরুণ। যে বয়সে প্রচুর প্র্যাকটিস ও নতুন নতুন প্রতিযোগিতায় নামার কথা সে বয়সে হায়দ্রাবাদের এই প্রতিযোগি র্যাকেট তুলে রাখার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে হতবাক সকলেই।
Free Access






