
The Truth Of Bengal , Mou Basu : কথায় বলে মুখই মনের দর্পণ বা আয়না। মনের মধ্যে কী চলছে তা ফুটে ওঠে মুখে। মুখ দেখেই বলে দেওয়া যায় কে কেমন মানুষ।আসুন দেখে নিই মুখের আদল কেমন হলে সংশ্লিষ্ট ব্যক্তি মানুষ হিসাবে কেমন হবে?
১) ডিম্বাকৃতি মুখের আদল হলে সেই মানুষ খুব মেথডিক্যাল হন। হিসেবনিকেশ করে পা ফেলেন। বাস্তববাদী হন। উচ্চাকাঙ্খি হন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করেন। তাই সমালোচনার শিকার হন। তবুও দমে যান না। নিয়ম মেনে চলেন। সামাজিক রীতিনীতি মেনে চলেন না। নিজস্ব চিন্তাভাবনা থাকে। শৈল্পিক চেতনা থাকে। কথাবার্তা, হাঁটাচলা, ব্যক্তিত্বে অন্যদের আকর্ষণ করার ক্ষমতা।
কোন পেশা ভালো: অভিনেতা, মডেল, আইনজীবী, সংবাদপাঠক, অধ্যাপক, স্থপতি, ব্যবসায়ী, সরকারি চাকুরিজীবী
২) চৌকো মুখের আদল হলে সেই মানুষ সব সময় মাথা উঁচু করে চলেন। কাজেকর্মে চৌখস হন। বিশ্লেষণ ক্ষমতা থাকে। যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা থাকে। সমস্যার দ্রুত সমাধান করতে পারেন। নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে।
কোন পেশা ভালো: ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইনার, সেনাবাহিনীর জওয়ান, তথ্যপ্রযুক্তিবিদ, স্পোর্টস কোচ
৩) পান পাতার মুখের আদল হলে সেই মানুষ স্বপ্ন দেখেন খুব। শৈল্পিক চেতনা সম্পন্ন হন। স্মৃতিশক্তি প্রখর হয়। ব্যবসায়িক বুদ্ধি থাকে। স্ট্রং ইনটিউশন থাকে বলে আগেভাগে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন। আবেগপ্রবণ হন। জেদি হন। দমতে নারাজ। লক্ষ্য স্থির করলে তা না পরিপূর্ণ করা পর্যন্ত থামেন না।
কোন পেশা ভালো: সমাজকর্মী, ট্রাভেল ব্লগার, মেকআপ আর্টিস্ট, শিক্ষক, কাউন্সেলর, জনসংযোগ বিশেষজ্ঞ
৪) গোলাকার মুখের আদল হলে সেই মানুষ মৃদুভাষী হন। পরোপকারী, দানধ্যানসম্পন্ন হন। ধৈর্য্যশীল হন। অন্যকে সাহায্য করে আনন্দ পান। আশাবাদী হন। সহজ সরল মনের হন।
কোন পেশা ভালো: গ্রাফিক ডিজাইনার, সমাজকর্মী, পুষ্টিবিদ, শিক্ষাবিদ, যোগব্যায়াম বিশারদ, হোটেলকর্মী
Free Access






