বাড়ির দরজা ভেঙ্গে চুরি সোনার অলংকার সহ নগদ টাকা, তদন্তে পুলিশ
The door of the house was broken and the gold ornaments and cash were stolen, the police investigated

The Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, আসানসোলের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত আজিতেশ নগর দূর্গামন্দির সংলগ্ন বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুত্রের খবর, বাড়িতে রাত্রে টিভি দেখে ঘুমোতে যায় বাড়ির লোকেরা।এরপর ভোররাতে বাড়ির লোকজন আওয়াজ পেয়ে উঠে পড়লে, তারপর বাড়ির লোকের আওয়াজ পেয়ে চোরের দল পালিয়ে যায়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে গিয়ে দেখে বাড়িতে মূল দরজার গেটের কাঁচ খোলা রয়েছে দরজার লক ভাঙ্গা। বাড়ির ভিতরে আলমারিতে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ীর মালিক রাজেশ কুমার জানান, “বাড়ি থেকে দুটি মোবাইল সহ সোনার কিছু অলংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি গেছে”। ঘটনার খবর দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে কল্যানেশ্বরী পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তারা পরিবার নিয়ে অজিতেশ নগরে দেবাশীষ ঘোষের বাড়িতে নীচের তলায় ভাড়া থাকে।
রাজেশ কুমার বলেন, “রাতের বেলায় টিভি দেখে সবাই ঘুমাতে যায়। ভোর রাতে কিছু শব্দ শুনে উঠে যায় সবাই। তারপর দেখে সাদা জামা পরে এক লোক পালিয়ে যাচ্ছে। উঠে দেখি আলমারি খোলা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারি থেকে সোনার চেন, মঙ্গলসূত্র সহ নগদ পঞ্চাশ হাজার টাকা নেই। পাশাপাশি বাড়ির বাইরে দরজার লক ভাঙ্গা অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






