রাজ্যের খবর
মেদিনীপুরে শুরু হস্তশিল্প মেলা, উপস্থিত একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ
Handicrafts fair started in Medinipur, many prominent people were present

The Truth Of Bengal: মেদিনীপুরে শুরু হস্তশিল্প মেলা। বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সূত্রের খবর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহায়তায় ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা হস্তশিল্প, তাঁত বস্ত্র ও সরোজগার মেলা ২০২৪ শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে।
মেদিনীপুর শহরের বার্জটাউন মাঠে এই মেলার শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার। আগামী ২রা মার্চ পর্যন্ত চলবে এই মেলা। বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানষ রঞ্জন ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শংকর সরঙ্গি, কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, বিধায়ক পরেশ মুর্মু, মমতা ভূঁইয়া সহ অন্যান্যরা।
FREE ACCESS






