জবকার্ড সার্ভে করার সময় গ্রাম পঞ্চায়েতের দুই কর্মীকে মারধর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Two village panchayat workers beaten up while conducting job card survey

The Truth of Bengal: জবকার্ড সার্ভে করার সময় গ্রাম পঞ্চায়েত এর দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খয়রাশোল ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের রসা গ্রামে। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত এর কয়েকজন কর্মী এলাকাবাসীদের জবকার্ড সার্ভে করছিলেন। সবকিছু প্রায় ঠিকঠাকই চলছিল। হঠাৎ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক গ্রাম পঞ্চায়েত এর দুই কর্মীকে কোনো কারণ ছাড়াই মারধর করতে শুরু করে। এরপর ওই দুজন পঞ্চায়েত কর্মী প্রান বাঁচাতে কোনোরকমে সেই স্থান ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে কাঁকরতলা থানায় লিখিত অভিযোগ করা হয়।
এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকরতলা থানা পুলিশ তদন্ত শুরু করেন। সম্পূর্ণ ঘটনাটি কোনো রাজনৈতিক হিংসার ফলে ঘটানো হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।






