রাজ্যের খবর
পাওনা টাকা আদায় করতে গিয়ে খুন, তদন্তে পুলিশ
Murdered while collecting due money, police investigating

The Truth of Bengal: নদীয়ার করিমপুর থানার গোপালপুর গ্রামে গতকাল রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ এক ব্যক্তি খুন হন। জানা যায়, ওই ব্যক্তির নাম দুলাল বিশ্বাস বয়স ৬৪ বছর।
পাওনা টাকা আদায় করতে গিয়েই নাকি দুষ্কৃতীরা তাকে বেধরক মারধর করে, এছাড়াও গলার নলি কেটে দেয় বলে এমনই অভিযোগ পরিবারের পক্ষ থেকে।
যদিও অভিযোগের ভিত্তিতে ইতি মধ্যে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকা জুড়ে। মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তে।






