এয়ার গানের গুলিতে মৃত্যু চার বছরের শিশুকন্যার, শোকের ছায়া পরিবারে…
Four-year-old girl dies in air gun shooting, family mourns.

The Truth Of Bengal: পান্ডুয়ায় এয়ার গানের গুলিতে মৃত্যু হয় এক চার বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়াতে।
হুগলি জেলার পান্ডুয়ার দে পাড়ার জামশেদ আলি নামক এক সিভিক ভলেন্টিয়ার, তার পাঁচ বছরের শিশুকন্যা জুমানা হায়াত শনিবার বিকালে মামা সাইফার রহমানের বাড়ি যায়। সেখানেই এয়ারগান নিয়ে খেলা করার সময় গুলি ছিটকে বুকে লাগে শিশুটির। এরপর জুমানা জ্ঞান হারিয়ে ফেলায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তড়িঘড়ি পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই শিশুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জুমানা হায়াতের।
এদিকে শোকে মর্মাহত শিশুর পরিবার। পুলিশ সূত্রে খবর ,খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। সোমবার ওই শিশুর দেহ ময়না তদন্ত করা হবে।






