জয়নগরে শুরু মোয়া হাবের কাজ, মুখ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপে কর্মসংস্থানের সুযোগ
Work of Moa Hub started in Jayanagar, employment opportunity with positive steps of Chief Minister

The Truth Of Bengal: কেটেছে জমি জট। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগরের মোয়া হাব নির্মাণের কাজ শুরু। এই হাবের হাত ধরে আরও প্রসারিত হবে জয়নগরের মোয়া। এখন থেকে সারা বছর মিলবে। মরসুমি নয়, কর্মীদের কাজ মিলবে সারা বছর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক পদক্ষেপে খুশি মোয়া ব্যবসায়ী থেকে ক্রেতারা।
বাঙালির শীত যাপনের অন্যতম সঙ্গী জয়নগরের মোয়া। কনকচূড় ধানের খই আর নলেন গুড়ের সমাহারে এই শীতের সময় মোয়া তৈরি হয় জয়নগরে। সম্প্রতি সেই মোয়া পেয়েছে জিআই তকমা। স্বাদে-গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়ার আরও প্রসার চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁরই মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এবার জয়নগরে চলছে মোয়া হাব তৈরির কাজ। দীর্ঘ টালবাহনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে হাবের নির্মাণ শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে মোয়াপ্রেমীরা।
২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর মোয়া হাবের জন্য বারবার জায়গা বদল হয়েছে। শেষে জয়নগর-মজিলপুর পুরসভা জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে জানায়। এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয়। কিন্তু হাব নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে ক্ষোভ ছড়ায় জয়নগর ও বহডুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সেই কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী। গত ৯ জানুয়ারি জয়নগরের বহড়ু মাঠে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি উল্লেখ করেন। জানান, আর দেরি নয়। এবার শুরু হবে মোয়া হাব তৈরির কাজ। সেদিন কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আড়াই কোটি টাকা ব্যয়ে জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হয়েছে। খুশি মোয়া ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতারা।শীতের শুরু থেকেই অনেক মানুষ মোয়া কিনতে জয়নগরে আসেন। এখন শুধুমাত্র শীতের সময় এই মোয়া পাওয়া যায়। হাব হয়ে গেলে জয়নগরে এবার সারাবছর মোয়া পাওয়া যাবে। এখন তিন মাস কর্মীরা কাজ করেন। হাব হয়ে গেলে সেই কর্মীরা ১২ মাস কাজ পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খুশি সকলেই।






