রাজ্যের খবর

ভুল স্টেশনে নেমে বিপাকে পরীক্ষার্থী, পুলিশের সহায়তায় পৌঁছালেন কেন্দ্রে

মানবিক রূপ পুলিশের

হুগলি, রাকেশ চক্রবর্তী: পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে ভুল স্টেশনে নেমে পরেছিলেন এক ব্যক্তি। এমনকি, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার গাড়ি ভাড়া ছিল না তাঁর কাছে, পুলিশের গাড়ি করে পৌঁছে দিলেন চুঁচুড়া (Hoogly) থানার সাব ইন্সপেক্টর।

পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার সুরজ কুমার সাউ। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়। ব্যান্ডেলের বদলে ভুল করে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন তিনি। পরীক্ষা কেন্দ্রে যেতে পারছিলেন না পরীক্ষার্থী। (Hoogly)

এরপর সামনে পুলিশের গাড়ি দেখেন সুরজ। তাঁদের কাছে সাহায্য চান তিনি। টোটো করে দিতে বলেন। চুঁচুড়া স্টেশন থেকে সাহাগঞ্জ যাওয়ার ভাড়া ছিল না। অবশেষে চুঁচুড়া থানার পুলিশ অফিসার সমীর কর্মকার পরীক্ষার্থীকে তার গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পরীক্ষাকেন্দ্রে সময় মত পৌঁছে পুলিশকে ধন্যবাদ দেন সুরজ। পুলিশের সাহায্যে চাকরির পরীক্ষা দিতে পারলেন পরীক্ষার্থী। (Hoogly)

পুলিশ সূত্রে জানা যায়, চুঁচুড়া শহরে বেশ কয়েকটি স্কুলে এসআইএর পরীক্ষা কেন্দ্র করা হয়। সেখানে ভীন জেলা থেকে বহু মানুষ পরীক্ষা দিতে আসেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সকাল থেকে পুলিশ নজর রাখে। বাইক ও গাড়ি করে টহল দিতে দেখা যায় পুলিশকে।

পূর্ব বর্ধমানের শর্মা পাড়া কদমতলার বাসিন্দা সুরজ সাউ মেধাবী। বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে চুঁচুড়ায় নামেন। শ্যামা প্রসাদ স্কুল যেখানে তার পরীক্ষার সিট পরে সেখানে যেতে ব্যান্ডেল স্টেশনে নামতে হয়। কিন্তু ভুল করে সে চুঁচুড়ায় চলে আসে।তারপর পুলিশের সাহায্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। (Hoogly)

Related Articles