বকেয়া টাকা প্রদানে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর চূড়ান্ত প্রস্তুতি, জারি পঞ্চায়েত দফতরের বিজ্ঞপ্তি
100 Days Notification

The Truth of Bengal: ২১ ফেব্রুয়ারির মধ্যে ১০০ দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকদের বকেয়া মেটানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ২১ লক্ষ জবকার্ড হোল্ডারের জন্য আসার আলো দেখিয়েছিলেন। গত শনিবার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শুরু হয়ে গেল প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কতদিনের মধ্যে বঞ্চিত শ্রমিকদের টাকা দেওয়ায় প্রস্তুতি সারতে হবে। রেড রোডে ধর্না-আন্দোলন এখনও অব্যাহত। শুরু থেকে ৪৮ ঘণ্টা ধর্না চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ধর্নার শেষদিন অর্থাৎ শনিবার তিনি রাজ্যের বঞ্চিত শ্রমিকদের রাজ্যের তরফে টাকা মেটানোর কথা বলেছিলেন। বঞ্চিত শ্রমিকদের বকেয়া মেটানোর ব্যাপারে সেদিন কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিবের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কতদিনের মধ্যে বঞ্চিত শ্রমিকদের টাকা দেওয়ায় প্রস্তুতি সারতে হবে।
- বুধবার বিডিও-পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে আলোচনা জেলাশাসকদের
- বৃহস্পতিবার তৈরি হবে বকেয়া প্রাপকদের খসড়া তালিকা
- ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খসড়া তালিকা মেলানো হবে
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা
- ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিও-রা
- ১৯ তারিখের মধ্যে প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সোমবার জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্যসচিব বিপি গোপালিক-সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা। কী ভাবে এবং কত দিনের মধ্যে এই কাজ চলবে তা ঠিক করা হয়। ভুয়ো অ্যাকাউন্টে যাতে টাকা না যায় সেদিকে কড়া নজর রাখা হবে। অত্যন্ত স্বচ্ছ্বতার সঙ্গে শ্রমিকদের বকেয়া টাকা মেটাতে চায় রাজ্য। ২১ লক্ষ জব কার্ড হোল্ডারের বকেয়া মজুরি ২১ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, নির্ধারিত সময়ে সেই টাকা দেওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।






