ফের ইডির সমন এড়ালেন কেজরিওয়াল, গ্রেফতার করার জন্যই এই সমন দাবি আম আদমি পার্টির
Kejriwal avoided ED summons again

The Truth of Bengal: কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরপর চারবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সমন পাঠায়। এরপর ফের পঞ্চম বার নতুন সমন পাঠানো হয় ইডির তরফে। ৩ জানুয়ারির পর ২ ফেব্রুয়ারি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরা দিতে বলা হয়। চলতি সপ্তাহের শুক্রবার তার হাজিরা নির্দেশ থাকলেও তিনি সেই সমন এড়িয়ে যান।
দলীয় সূত্রের খবর, কেজরিওয়াল আজও হাজিরা দেবেন না। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রী কে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য বারবার সমন পাঠিয়েছে ইডি। এর আগে ২রা নভেম্বর, ২১ ডিসেম্বর, ৩ জানুয়ারি এবং ১৩ই জানুয়ারিতে তাকে হাজিরা জন্য সমন পাঠানো হয়েছিল। সেগুলি তিনি বারবার এড়িয়ে যান। তার কথায় এই সমন বেআইনি।
শুধু তিনি নন কেজরিওয়ালের সমন নিয়ে আম আদমি পার্টির বক্তব্য মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার জন্যই এই সমন পাঠানো হচ্ছে। তবে এবার প্রসঙ্গ থাকছে কেজরিওয়ালকে বারবার তলবের পরেও তিনি হাজিরা দিচ্ছেন না। ফলোতো কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে যেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির পরোয়ানা জারি হতে পারে।






