দেশ
Trending

২৪-এর শুরুতেই উর্ধ্বমুখী সেনসেক্স, ইতিহাস গড়ল সেনসেক্স ও নিফটি…

Sensex bullish at the start of 2024, Sensex and Nifty make history...

The Truth Of Bengal: ২৪-এর শুরুতেই উর্ধ্বমুখী সেনসেক্স। বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পৌঁছে গেল ৭৩ হাজারের গণ্ডি। প্রথমবারের জন্য ৭৩ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স। অন্যদিকে নিফটিও পেরলো প্রথমবারের জন্য ২২ হাজারের গণ্ডি। এই ছবি এশিয়ার সব দেশের শেয়ারেরই ছবি।

ইতিহাস গড়ল সেনসেক্স ও নিফটি। সোমবার সকালে বাজার খোলো মাত্রই ৭২০.৩৩ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। তারপরই সেকসেক্সের সূচক ঢুকে পড়ে ৭৩ হাজারে। সেনসেক্সের সূচক পৌঁছয় ৭৩,২৮৮.৭৮ পয়েন্টে। বছরের শুরুতে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক প্রথমবারের জন্য ৭৩ হাজারের গণ্ডি পরিয়ে যায়। নিফটিও ২২ হাজারের গণ্ডি ছাড়িয়ে দিয়েছে প্রথমবারের জন্য।

এই ছবি কেবলমাত্র ভারতের শেয়ার বাজারেই নয়, এশিয়ার সব দেশের শেয়ারই চড়চড়িয়ে উর্ধ্বমুখী হয়। তবে সেনসেক্স ও নিফটির সূচক উর্ধ্বমুখী হওয়ায় বেশি পরিমান লাভের মুখ দেখছেন উইপ্রোর লগ্নিকারীরা। এই তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার একধাপে বেড়েছে ১১ শতাংশ। যদিও শুক্রবারই বাজার বন্ধের সময় ক্ষতির মুখে পড়েছিল এই সংস্থা। কেবল উইপ্রোই নয়, শেয়ার বাজারে সফলতা পেয়েছে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা।

Free Access

Related Articles