Tirupati temple: তিরুপতি মন্দিরে ১০০ কোটি টাকা চুরি! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ওয়াইএসআর কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছে বিজেপি।
Truth of Bengal: অন্ধ্র প্রদেশের অন্যতম পবিত্র তীর্থস্থান তিরুপতি মন্দিরের প্রণামী বাক্স থেকে ১০০ কোটি টাকা চুরির অভিযোগ উঠেছে। ওয়াইএসআর কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছে বিজেপি। এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মন্দিরের এক কর্মীর নামও সামনে এসেছে (Tirupati temple)।
আরও পড়ুনঃ নিজের দেশেই বিমান বাহিনীর হামলা, পাকিস্তানে মৃত অন্তত ৩০
বিজেপি নেতা এবং তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) বোর্ড সদস্য ভানু প্রকাশ রেড্ডি এই অভিযোগ তুলেছেন। তার দাবি, জগন মোহন রেড্ডি রবি কুমার নামে মন্দিরের এক কর্মীর মাধ্যমে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই বিশাল অঙ্কের টাকা সরিয়ে নিয়েছেন। এই অভিযোগের স্বপক্ষে একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে (Tirupati temple)।
এই চুরির ভিডিওটি প্রথম প্রকাশ করেন তেলেগু দেশম পার্টির নেতা ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ। সেই ভিডিওতে দেখা যায়, কিছু লোক প্রণামী বাক্সের টাকা গুনছেন এবং তাদের মধ্যে একজন কৌশলে নোটের বান্ডিল নিজের পোশাকে লুকানো একটি থলিতে ভরে নিচ্ছেন। ওই বিজেপি নেতা এই ভিডিওটি পুনরায় শেয়ার করে দাবি করেন, গত পাঁচ বছরে এই পদ্ধতিতেই ১০০ কোটি টাকা চুরি হয়েছে (Tirupati temple)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
ভানু প্রকাশ রেড্ডির আরও অভিযোগ, মন্দির থেকে লুট করা এই কোটি কোটি টাকা বিভিন্ন নির্মাণ প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঘুরপথে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির কাছে পৌঁছে যেত। এই ঘটনা নিয়ে হাইকোর্টের নির্দেশে একটি মামলা ইতিমধ্যেই সিআইডি-র হাতে স্থানান্তর করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সিআইডি-কে এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এই অভিযোগের পর অন্ধ্র প্রদেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Tirupati temple)।






