
The Truth of Bengal: বছরের শুরুতেই শোকের ছায়া হলিউডে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালের বিখ্যাত হলিউড অভিনেতা ও তার দুই মেয়ে। জার্মান বংশোদ্ভূত ক্রিশ্চিয়ান ক্লেপসার যিনি ক্রিশ্চিয়ান অলিভার নামেও পরিচিত তিনি তার ব্যক্তিগত বিমানে যাচ্ছিলেন গ্রেনাডাইন্সের ছোট দ্বীপ বকেয়া থেকে সেন্ট লুসিয়ার দিকে। যাওয়ার সময় ক্যারিবিয়ান সাগরে ঘটে দুর্ঘটনা।
যান্ত্রিক গোলযোগ হওয়ার পরেই বিমানটি সোজা জলে পরে যায়। বিমানে ছিল ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে মাদিতা ও আনিক। ডুবুরি ঘটনাস্থলে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি কারুর। বিমানের পাইলট ও এই দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে অভিনেতা তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েই ঘটে এই বিপত্তি। ক্রিশ্চিয়ান অলিভার তার কেরিয়ারের অনেক অসামান্য কাজ হলিউডকে দিয়ে গেছেন।
প্রথমটি সিরিজটি হল সেভড বাই দ্য বেল ঃ দ্যা নিউ ক্লাস এবং সিনেমা দ্যা বেবি সিটার্স ক্লাব। পাশাপাশি আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি যা অতন্ত্য জনপ্রিয় তা হল অ্যালার্ম ফর কোবরা ১১। এছাড়াও জনপ্রিয় ছবি স্পিড রেসার ও ভালকিরি মতো ছবি সহ আরও ৬০ টির ও বেশি ছবি এবং টিজারে অভিনয় করেছেন তিনি।






