
The Truth of Bengal: ইজরায়েলি ড্রোন হামলায় মৃত্যু হয়েছে হামাসের উপপ্রধানের সালেহ আল আরো উরি। । লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েল ড্রোন হামলা চালিয়েছে। ইজরায়েলের এই হামলায় হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের দুই জন কমান্ডারেরও মৃত্যু হয়েছে। বৈরুতের দক্ষিণ অঞ্চলে অবস্থিত উপশহর দাহিয়েতে ইজরায়েলের হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে রয়েছে হামাসের উপপ্রধান ও দুইজন কামান্ডার। সালেহ আল আরো উরি হলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান। হামাসের সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তিনি ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়ে। তিনি জানিয়েছেন ইজরায়েল এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। ইজরায়েল নিজে কাপুরুষতার প্রমাণ দিয়েছে।
লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইজরায়েল। শুধু হামাস না এই হামলার নিন্দা করেছে ইরান। ইজরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার কথা জানিয়েছে লেবানন। এই হামলা নিয়ে মুখ খুলতে নারাজ ইজরায়েল। তাদের মতে যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ইজরায়েলের সশস্ত্র বাহিনী।






