আন্তর্জাতিক

Jagannath Controversy: প্রভু জগন্নাথের অবয়ব আঁকা ‘পাপোশ’ বিক্রি চিনা ই-কমার্স অ্যাপে, বিশ্বজুড়ে ক্ষোভ হিন্দু সম্প্রদায়ের মধ্যে

ঘটনার সূত্রপাত যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় আলি এক্সপ্রেস প্ল্যাটফর্মে বিক্রির জন্য রাখা হয়েছে একটি ‘ডোর ম্যাট’ বা পাপোশ, যাতে জগন্নাথদেবের অবয়ব মুদ্রিত।

Truth of Bengal: ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত। প্রভু জগন্নাথের অবয়ব ব্যবহার করে তৈরি ‘পাপোশ’ বিক্রি শুরু করেছে চিনের জনপ্রিয় ই-কমার্স অ্যাপ আলি এক্সপ্রেস (AliExpress)। ঘটনাটি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক স্তরে। ওড়িশার পবিত্র জগন্নাথ ধাম, যা হিন্দু ধর্মের অন্যতম প্রধান চারধামের একটি, সেখানকার ভগবান জগন্নাথের ছবি জুতো মুছবার জন্য ব্যবহৃত সামগ্রীতে ব্যবহার করা হয়েছে — যা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও সমালোচনা (Jagannath Controversy)।

আরও পড়ুন: Abandoned Car: সাত দিন ধরে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্য বর্ধমানে

ঘটনার সূত্রপাত যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় আলি এক্সপ্রেস প্ল্যাটফর্মে বিক্রির জন্য রাখা হয়েছে একটি ‘ডোর ম্যাট’ বা পাপোশ, যাতে জগন্নাথদেবের অবয়ব মুদ্রিত। ঘটনাটি চোখে পড়তেই সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন বহু হিন্দু ধর্মাবলম্বী। তারা প্রশ্ন তোলেন, কীভাবে একটি আন্তর্জাতিক ই-কমার্স সংস্থা এই ধরনের স্পর্শকাতর ধর্মীয় চিত্র ব্যবহার করে এমন অবমাননাকর পণ্য বাজারে আনতে পারে (Jagannath Controversy)?

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভগবান জগন্নাথ শুধু এক ঐতিহ্য নয়, এক বিশাল আবেগ। প্রতি বছর রথযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান পুরীর রথযাত্রায়। সেই আবেগে আঘাত করে এই ধরনের ছবি দিয়ে তৈরি পণ্য বাজারজাত করার ঘটনা নিঃসন্দেহে লজ্জাজনক এবং নিন্দনীয়। এই ঘটনার তীব্র প্রতিবাদে মুখর হয়েছে ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হিন্দু সংগঠনগুলি (Jagannath Controversy)।

Related Articles