খেলাদেশ

ভেঙে দেওয়া হল কুস্তি অ্যাসোসিয়েশন  

The wrestling association was disbanded

The Truth of Bengal: জাতীয় কুস্তি অ্যাসোসিয়েশন ভেঙে দিল সরকার। আর সভাপতি থাকতে পারবেন না সঞ্জয় সিং। ব্রিজভূষণের সহয়োগী সঞ্জয় সিং-কে ঘিরে বাড়ছিল ক্ষোভ। ক্ষুব্ধ ছিলেন কুস্তিগীরদের বৃহত্তর অংশের সদস্যরা। ক্ষোভে কুস্তি থেকে আবসর ঘোষণা করেন সাক্ষ্মী মালিক। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন কুস্তিগীররা। তাঁকে সরানোর জন্যই দীর্ঘদিন ধরে আন্দোলন করেন তারা। বিরোধীরাও চাপ বাড়ানোর পিছু হঠতে বাধ্য হয় কেন্দ্র। নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি।

সেই কমিটিকে এবার সাসপেন্ড করে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় কুস্তিগিররা। কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। ভারতের আরেক কুস্তিগির বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখাও করতে যান পুনিয়া। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি তিনি। নির্বাচিত হওয়ার পরই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি বলেন, উত্তরপ্রদেশের গোন্ডায় এই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে পরিকল্পনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ধরণের নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয় সিং। সেই কারণ দেখিয়েই নতুন কমিটিকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রীড়া মন্ত্রক।

Related Articles