
The Truth of Bengal: মহিলা কুস্তিগির দের উপর যৌন হেনস্থার কারণে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।। ব্রিজ ভূষণ স্মরণ সিং এর বিরুদ্ধে দেশের তাবড় তাবড় কুস্তিগির প্রতিবাদে পথে নেমেছিলেন। সে তো গেল কয়েক মাস আগেকার কথা। কিন্তু এবার ফের পথে নেমেছেন বজরং পুনিয়ারা কারণ ব্রিজ ভূষন সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে নির্বাচন করা হয়েছে।
তার প্রতিবাদে বজরং পুনিয়া তিনি তার পদ্মশ্রী ফিরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী কে এক্সে লিখেছেন , যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়েছিল বৃজ ভূষণ শরন সিং এর বিরুদ্ধে। আমিও সেখানে যোগ দিই। সরকার আমাদের প্রতিশ্রুতি দেওয়ায় আমরা সেই আন্দোলন থামিয়ে দিই। তবে এটার পর তিনমাস কেটে গেলেও বৃজ ভূষণের বিরুদ্ধে কোনও FIR হয়নি।
আমরা এপ্রিল মাসে রাস্তায় নামি FIR-এর জন্য। জানুয়ারি মাসে ১৯টা অভিযোগ জমা পড়ে তাঁর বিরুদ্ধে, কিন্তু এপ্রিলে সেটা কমে যায় ৭টায়। তার মানে তিনি চাপ দিয়ে ১২ জনের FIR সরিয়ে নিয়েছেন। সেকারণে সাক্ষীরা ছাড়তে চাইছেন কুস্তি।






